ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সোনারগাঁয়ে অবৈধ দখলদারদের দুই দিনের আল্টিমেটাম

ঈদকে সামনে রেখে যানজট নিরসনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসা দুই দিনের মধ্যে সরিয়ে নিতে আল্টিমেটাম দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ফুটপাত ও সড়কের পাশ দখল করে ব্যবসা পরিচালনা করলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।

এমপি মান্নান বলেন, মোগরাপাড়া চৌরাস্তাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়েছে। এতে পথচারীরা বাধ্য হয়ে সড়কে নেমে চলাচল করছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। ঈদ সামনে রেখে কোনোভাবেই বিশৃঙ্খলা সহ্য করা হবে না। দুই দিনের মধ্যে স্বেচ্ছায় দখল সরিয়ে নিতে হবে, অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে সওজ ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ দখল না সরালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মোগরাপাড়া চৌরাস্তায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এই তৎপরতা সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

সোনারগাঁয়ে অবৈধ দখলদারদের দুই দিনের আল্টিমেটাম

আপডেট সময় ০৫:০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬