ভোলার বোরহানউদ্দিন পৌরবাসীর সেবা করতে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক সফল মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার বড় ছেলে মেহেদী হাসান সাগর।
আজ সকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি মেয়র নির্বাচনে অংশ গ্রহনে ইচ্ছে প্রকাশ করেন।
মেহেদী হাসান সাগরের রাজনৈতিক অবস্থান তিনি বর্তমান বোরহানউদ্দিন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বোরহানউদ্দিন পৌর বিএনপির সফল সভাপতি ও পৌরসভার তিনবারের মেয়র মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার ছেলে এছাড়াও বাবার রাজনীতির পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিলেন। ১৭ বছরের আওয়ামী লীগের শাসন আমলে কয়েবার হামলার শিকার হন মেহেদী তারপরও বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়াননি, এছাড়াও বিএনপির বিভিন্ন বিভাগীয় প্রোগ্রামে নেতাকর্মীদের নিয়ে দলবদ্ধভাবে যোগদান করেছেন।
এদিকে শুভাকাঙ্খীদের দাবির মুখে তরুন প্রজন্মের অহংকার যুবদল নেতা মেহেদী হাসান সাগর বোরহানউদ্দিন পৌর নির্বাচনে অংশগ্রহন করার ইচ্ছা প্রকাশের পর তার অনুসারি ও তার বাবা মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার সাথে দীর্ঘসময় রাজনীতির মাঠে ছিলেন তারা ও স্থানীয় জনসাধারনের মধ্যে এক নতুন আশার আলোর সঞ্চলন শুরু হয়েছে।
পৌরবাসীর দাবী— বোরহানউদ্দিন পৌর থেকে শুরু করে উপজেলা ৯ টি ইউনিয়নে মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার সততার সহিত রাজনীতির মাঠে একক আধিপত্য বিস্তার করেছেন, তিনি আওয়ামী লীগের দূর শাসনের বিরুদ্ধে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে লড়েছেন, তার নেতৃত্ব সবার কাছে গ্রহনযোগতা পেয়েছে। তারই ধারাবাহিকতায় তার অবর্তমানে বড় ছেলে মেহেদী হাসান সাগরকে আমাদের খুব প্রয়োজন। তার মধ্যে মরহুম সাইদুর রহমান মিলন মিয়ার সকল কিছু আমরা দেখতে পাই।
বোরহানউদ্দিন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সাগর এলাকায় তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন অনিয়ম পাওয়া যায়নি সব দিক থেকে যোগ্য ব্যক্তি। যিনি পৌর মেয়র হবার যোগ্যতা রাখেন।তিনি বিভিন্ন সময় তার বাবার ন্যায় মানুষের বিপদে আপদে পাশে থেকেছেন। এবং তার মধ্যে আমরা দেখতে পারছি, তার বাবা যেইভাবে দূর সময় দলের নেতাকর্মীদের ছায়া দিয়ে আগলে রেখেছেন, তার মধ্যে সেইসব রয়েছে।
তার বিরুদ্ধে কোন সময় বিতর্কীত কাজের অভিযোগ নেই। অন্য যারা মেয়র হতে আগ্রহ করছেন তাদের চেয়ে ,মেধাবি, ধর্মপরায়ন ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি যদি পৌরসভার মেয়র নির্বাচিত হয় তাহলে এই এলাকায় বড় ধরনের উন্নয়ন করা সম্ভব। সেই সাথে ছেলে মেয়েদের খেলা ধুলার পরিবেশ ও গড়ে তুলবেন জানিয়েছেন।
এদিকে জনসেবায় নিজেকে আত্ম নিয়োগের অঙ্গীকার সম্পর্কে মেহেদী হাসান সাগর বলেন,বোরহানউদ্দিন পৌরসভা বর্তমানে বিভিন্ন মুখি উন্নয়নে পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে আমার নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের হাত ধরে এবং তার পরামর্শ অনুযায়ী বোরহানউদ্দিন পৌরসভাকে একটি আধুনিকমানের পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন, সোস্যাল মিডিয়া ও পত্রিকায় চোখ বুলাইলে দেখি মাদকের ছড়াছড়ি। এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং যুবসমাজকে মাদক থেকে সড়িয়ে বিভিন্ন খেলাধুলায় কিভাবে মনোযোগী করা যায়, সেই বিষয়েও পদক্ষেপে নেওয়া হবে। ইনশাআল্লাহ আমি এই জনপদকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে নিরাপদ একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে চাই।পৌর বাসীর অধিকার প্রতিষ্ঠা ও জনগণের সেবক হিসেবে সেবার মানসিকতা নিয়ে বোরহানউদ্দিন বাসির পাশে থাকতে চাই। তিনি পৌর বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
রিয়াজ ফরাজী ভোলা 





















