ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নওগাঁ বারে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ মার্চ) এই নির্বাচন হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এই নির্বাচনের নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা।

নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হোসেন-১ পেয়েছেন ১২৭ ভোট। সহ-সভাপতি দুটি পদের একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান আল আজাদ। অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৭০ ভোট। সহ-সাধারণ সম্পাদক তিনটি পদের সব কটিতেই জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তারা হলেন— সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।

আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন, নুসরাত-ই আলম কেয়া, মো. তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩, সুলতান মাহমুদ রাজা, নজমুল হুদা ও আলতাফ হোসেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সদস্য পদে জয় পেয়েছেন আনোয়ার হোসেন-৪ (রানা)।

২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিএনপি সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ জন প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন ১২ জন। জামায়াত সমর্থিত আইনজীবীরা ১৫টি পদের মধ্যে আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে কেউ জিততে পারেননি। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র হিসেবে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই জয় পেয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কোনো প্যানেল এবার ছিল না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নওগাঁ বারে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত

আপডেট সময় ০৩:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬