ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টুঙ্গিপাড়ায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ১০০ ঘনমিটার ধারণক্ষমতা সম্পন্ন একটি উচ্চ জলাধার নির্মাণ ও পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টুঙ্গিপাড়া উপজেলার বাশবাড়িয়া এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়নাধীন এ প্রকল্পের উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, ‘নিরাপদ ও বিশুদ্ধ পানি পাওয়া মানুষের মৌলিক অধিকার। এ জলাধার নির্মাণের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই লাঘব হবে।’

তিনি আরও বলেন, ‘এ অঞ্চলে ডিপ টিউবওয়েল স্থাপন করা সম্ভব হয় না। ভূগর্ভস্থ পানির সীমাবদ্ধতার কারণে বিকল্প ব্যবস্থা হিসেবে সরকারের পক্ষ থেকে উচ্চ জলাধার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

রাষ্ট্রের মালিক জনগণ— এ কথা উল্লেখ করে এস এম জিলানী বলেন, ‘এই প্লান্ট রাষ্ট্রীয় সম্পদ। এর নির্মাণ, সুরক্ষা ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।’

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে বাশবাড়িয়া ও আশপাশের এলাকার বাসিন্দারা নিয়মিত পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি পাবেন।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, গোপালগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার মজুমদার, ঠিকাদার প্রতিষ্ঠানের চেয়ারম্যান কামরুজ্জামান কামাল, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

টুঙ্গিপাড়ায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় উচ্চ জলাধারের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময় ০৮:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬