পবিত্র মাহে রমজান উপলক্ষে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) উপজেলা অডিটোরিয়ামে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএন নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল হক। এছাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আহসানুল হক বলেন, রমজান আত্মশুদ্ধি ও নৈতিকতার মাস। ব্যক্তি ও পেশাগত জীবনে সত্য ও ন্যায়ের পথে থেকে দায়িত্ব পালন করলে সমাজে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। তিনি প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতারের পূর্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জুলফিকার আলী শাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হারুন অর রশীদ, সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক দবিরুল ইসলাম ও রাজিউর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সংবাদ শিরোনাম ::
বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল
-
ফজলুর রহমান, ঠাকুরগাঁও - আপডেট সময় ০৭:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- ৫৩৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















