ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রামপালের গিলাতলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা

বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা বাজারে বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব অভিজিৎ চক্রবর্তী।

আজ সোমবার (০২/০৩/২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মান, সংরক্ষণ ব্যবস্থা এবং নির্ধারিত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় তদারকি করা হয়।

অভিযান চলাকালে অনিয়মের প্রমাণ পাওয়ায় একটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অভিজিৎ চক্রবর্তী বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভোক্তা অধিকারবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে ভবিষ্যতেও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

রামপালের গিলাতলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা

আপডেট সময় ০৭:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬