ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে মৃত্যুবরণ করা টাঙ্গাইলের আ.লীগ নেতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর দুই দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা। রাতে বেনাপোল-পেট্রোপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে তার মরদেহ বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়। পরে সেই অ্যাম্বুলেন্সে করে মরদেহ টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় তার নিজ বাসভবনে নেওয়া হয়। সোমবার (২ মার্চ) ভোরে মরদেহ টাঙ্গাইলে পৌঁছায়।

সোমবার দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান জানাজায় ইমামতি করেন। এতে দলীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

পরে বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনে জুতার কারখানায় ভয়াবহ ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

ভারতে মৃত্যুবরণ করা টাঙ্গাইলের আ.লীগ নেতার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপডেট সময় ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬