ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

সীমান্ত ৫৩ বিজিবির অভিযানে: ২২ লাখ টাকার ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। আজ সোমবার (০২ মার্চ) সকালে পরিচালিত এসব অভিযানে মোট ১০টি গরু উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২২ লক্ষ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ বিজিবির বিশেষ টহলদল সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এর মধ্যে সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম থেকে চরবাগডাঙ্গা বিওপি ৮টি গরু জব্দ করে। অন্যদিকে, সদর থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে বাখেরআলী বিওপি ২টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত গরুগুলো ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। উল্লেখ্য যে, বিদায়ী ফেব্রুয়ারি মাসেও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লক্ষ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করেছিল ৫৩ বিজিবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

সীমান্ত ৫৩ বিজিবির অভিযানে: ২২ লাখ টাকার ১০টি ভারতীয় গরু জব্দ

আপডেট সময় ০৪:০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬