ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ
অপরাধ স্বীকার করে গফুরের মুছলেখা

জাফলং চা বাগানে অবৈধ বাড়ি উচ্ছেদ অভিযান

  • শামীম আহমদ সিলেট
  • আপডেট সময় ০৮:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬৯ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট জাফলং চা বাগানে অবৈধ ঘর নির্মাণে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপর থেকে জাফলং চা বাগান ৯নং সেকশন চাউরাখেল মৌজায় উক্ত অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই রুবেল দাস, ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের বিট কর্মকর্তা এসআই হান্নান সহ পুলিশ সদস্যবৃন্দ, জাফলং চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গ। এসময় ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল গফুরের অবৈধ ভাবে নির্মাণ করা দুটি ঘর দখল মুক্ত করে প্রশাসন।

গফুর মিয়াকে আটক করা হলে তিনি অপরাধ স্বীকার করে মুচলেকায় উল্লেখ করেন, আমি গফুর মিয়া, পিতা-আব্দুল জব্বার, সাং-ভিত্রিখেল, থানা- গোয়াইনঘাট, সিলেট এই মর্মে মুচলেকা সম্পাদন করছি যে, আমি জাফলং চা বাগানের ৯ নং সেকশনের চাউরাখেল মৌজাস্থিত সরকারি খাস জমিতে অবৈধভাবে দুইটি ঘর নির্মাণ করেছিলাম, যা সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট এর নির্দেশে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্য, চা বাগান কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমিতে অবৈধ কাঠামো নির্মাণ করে আমি অপরাধ করেছি। উপস্থিত স্বাক্ষীর সম্মুখে আমি দোষ স্বীকার করিয়া অত্র মুচলেকা সম্পাদন করিলাম। তিনি অঙ্গিকার করে বলেন, ভবিষ্যতে কখনও সরকারি জমিতে অবৈধ কাঠামো, স্থাপনা নির্মাণ করবেন না এবং সর্বদা আইন মানিয়া চলবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

অপরাধ স্বীকার করে গফুরের মুছলেখা

জাফলং চা বাগানে অবৈধ বাড়ি উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৮:৪৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬