ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া

খাবার ডেলিভারি করতে নিজেই বের হলেন সিইও

বছরের শেষ দিনে বরাবরই ফুড ডেলিভারি অ্যাপে খাবারের প্রচুর অর্ডার পড়ে। এমন পরিস্থিতি সামলাতে জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর সিইও দীপিন্দর গোয়েল নিজেই খাবার ডেলিভারি করতে বেরিয়ে পড়েন। নিজেই টুইট করে সেকথা জানালেন তিনি।

এবারই প্রথম নয়, আগেও তিনি খাবার ডেলিভারি করেছেন গ্রাহকদের বাড়িতে। এ কথা জানা যায় নকরি.কম-এর প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব ভিখচন্দানির টুইট থেকে। জানা যায়, বছরের শে দিনে জোমাটোর লাল জ্যাকেট পরে দীপিন্দর চার জন গ্রাহকের বাড়িতে ফুড ডেলিভারি করেছেন। এদের মধ্যে একজন বয়স্ক দম্পতিও রয়েছেন। তারা তাদের নাতি-নাতনিদের সঙ্গে নতুন বছরের আনন্দে মেতেছিলেন।

৩১ ডিসেম্বর রাতে মজার ছলে টুইট করে দীপিন্দর জানিয়েছিলেন, এক ঘণ্টার মধ্যেই তিনি ফিরছেন। কারণ, এখন তিনি কয়েকটি ফুড ডেলিভারি দিতে বের হচ্ছেন। তারপর নিজেই জোমাটোর রেড জ্যাকেট পরা ফটো পোস্ট করেন দীপিন্দর। এরপরই তার সেই ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন

খাবার ডেলিভারি করতে নিজেই বের হলেন সিইও

আপডেট সময় ০২:২৪:১২ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩