ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

পর্দায় সাদিয়ার পোষা বিড়াল, আসছে তারকাবহুল ‘মিউ’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭২৯ বার পড়া হয়েছে

আমাদের অনেকের পরিবারে মা-বাবা, ভাই-বোনদের পাশাপাশি অনেক ক্ষেত্রে নীরবে হৃদয়ে জায়গা করে নেয় কচিহু লোমশ, ছোট্ট প্রাণী। এমনই এক আবেগঘন পারিবারিক গল্প নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র অরিজিনাল ফিল্ম ‘মিউ’। পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি পোষা প্রাণীর প্রতি মমতার এক গভীর মানবিক প্রশ্ন তুলে ধরে তৈরি হয়েছে ছবিটি।

জানা গেছে, চরকি অরিজিনাল এই ফিল্মটি পরিচালনা করেছেন আতিক জামান। নির্মাতার ভাষ্য, এটি মূলত একটি পরিবারের গল্প হলেও এখানে পোষা প্রাণীর উপস্থিতি গল্পকে দিয়েছে আলাদা মাত্রা।

ওয়েব ফিল্মটির বিশেষ আকর্ষণ সাদিয়া আয়মানের বাস্তব জীবনের পোষা বিড়াল ‘আলু’। এই বিড়ালটিই ‘মিউ’-তে অভিনয় করেছে এবং ফটোশুটেও অংশ নিয়েছে।

সাদিয়া আয়মান বলেন, ‘মিউ’ আমার জন্য খুবই বিশেষ একটি কাজ। আমরা অনেক সময় পোষা প্রাণীকে ভালোবাসি, কিন্তু তাদের অনুভূতি বা নির্ভরতার জায়গাটা ঠিকভাবে ভাবি না। আমার নিজের পোষা বিড়াল আলু এই ফিল্মে কাজ করেছে, এটা আমার জন্য আলাদা আনন্দের। শুটিংয়ের সময় ওকে নিয়ে কাজ করা ছিল খুবই আবেগের ও স্মরণীয় অভিজ্ঞতা। ওর সব শট এক টেকেই হয়েছে। খুব প্রফেশনাল আর্টিস্টের মতো কাজ করেছে সে।

আগামী ৪ মার্চ রাত ১২টা (৫ মার্চ) থেকে চরকিতে স্ট্রিমিং হবে ‘মিউ’। নির্মাতা ও কলাকুশলীদের প্রত্যাশা, পারিবারিক সম্পর্ক, দায়িত্ববোধ এবং পোষা প্রাণীর প্রতি মমতার মিশেলে ছবিটি দর্শকদের মনে নরম এক দাগ কেটে যাবে।

ফিল্মটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, সাদিয়া আয়মান, আফজাল হোসেন, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন ও আজিজুল হাকিম প্রমুখ। গল্পে আজিজুল হাকিম ও আফসানা মিমি অভিনয় করেছেন সাদিয়া আয়মান ও রাকিব হোসেন ইভনের বাবা–মায়ের চরিত্রে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

পর্দায় সাদিয়ার পোষা বিড়াল, আসছে তারকাবহুল ‘মিউ’

আপডেট সময় ১২:৩৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬