২০২৩ সালর জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ প্রায় ৩.৩৯৬ বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক নিয়মিত বাজেট অনুমোদন করেছে।
নতুন এই বাজেট ২০২২ সালের চেয়ে বেশি। ২০২২ সালের বাজেট ছিল ৩.১২২ বিলিয়ন মার্কিন ডলার। নিয়মিত এই বাজেট দিয়ে রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক ন্যায় বিচার ও আইন, উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার, মানবিক বিষয় এবং জনসাধারণের তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের কার্যক্রম পরিচালনা করবে।
বিশ্ব সংস্থার একটি পৃথক শান্তিরক্ষা বাজেট রয়েছে, যার একটি আর্থিক চক্র ৩০ জুন শেষ হয়।
আমাদের মার্তৃভূমি ডেস্ক : 
























