ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সি পরতে বাধ্য হচ্ছে আর্জেন্টিনা চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

মা হিসেবে ক্যাটরিনা সুপারহিরো : ভিকি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২১ বার পড়া হয়েছে

বলিউডের অন্যতম তারকা জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দম্পতি। গত বছরের নভেম্বরে প্রথম সন্তানের মুখ দেখেছেন এই যুগল। জীবনের এই নতুন ইনিংস যে তারা চুটিয়ে উপভোগ করছেন, তা ভিকির সাম্প্রতিক কথাতেই স্পষ্ট। তবে বাবা হওয়ার পর স্ত্রী ক্যাটরিনার লড়াকু মানসিকতা দেখে রীতিমতো মুগ্ধ এই অভিনেতা।

ভিকির ভাষ্যমতে, ‘মা হিসেবে ক্যাটরিনা একজন সুপারহিরো।’ জুহুর সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটে এখন ‘বেবি কৌশল’কে ঘিরেই আবর্তিত হচ্ছে ভিকি-ক্যাটরিনার জীবন। সম্প্রতি এক অনুষ্ঠানে নেহা ধুপিয়ার সঙ্গে আলাপকালে পিতৃত্বের অভিজ্ঞতা ভাগ করে নেন ভিকি।

অভিনেতা জানান, ছেলের বয়স এখন মাত্র তিন মাস। আর এই সময়টাতে একজন বাবার চেয়ে মায়ের ভূমিকা অনেক বেশি থাকে। ভিকি বলেন, ‘ছেলের বয়স তো মাত্র তিন মাস। এই সময়ে বাবার করার মতো খুব বেশি কাজ থাকে না। তবে আমি ক্যাট আর বিহানের জন্য সবসময় চিয়ারলিডার হয়ে পাশে থাকার চেষ্টা করছি।’

সন্তানের নাম নিয়ে অনুরাগীদের মনে দীর্ঘদিনের কৌতুহল ছিল, যা ভিকি কথায় কথায় প্রকাশ করে দিয়েছেন। তাদের ছেলের নাম রেখেছেন ‘বিহান’। ছেলের বড় হওয়ার অপেক্ষায় থাকা এই অভিনেতা বলেন, ‘আমি অপেক্ষা করছি কবে বিহান আরেকটু বড় হবে। তখন ক্যাটরিনার পাশাপাশি ওর দেখভালের দায়িত্ব আমিও পুরোপুরি নিতে পারব।’

বলিপাড়ার অন্যান্য নায়িকারা যখন মাতৃত্বকালীন ফটোশুট বা বেবিমুনে ব্যস্ত থাকেন, সেখানে ক্যাটরিনা ছিলেন অনেকটা আড়ালে। এ প্রসঙ্গে ভিকি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় ক্যাটরিনা একজন প্রকৃত যোদ্ধার মতো লড়েছেন। তার এই লড়াকু রূপ এবং বর্তমান মা হিসেবে দায়িত্ব পালন দেখে ভিকি নিজেকে গর্বিত মনে করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকরা সমাজের দর্পন -ভিসি ড.এস.এম হেমায়েত জাহান

মা হিসেবে ক্যাটরিনা সুপারহিরো : ভিকি

আপডেট সময় ০২:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬