ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার কালিহাতীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী প্রচার সভা অনুষ্ঠিত

রামপালে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রামপাল মডেল মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ইসলামিক ফাউন্ডেশনের রামপাল উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার জনাব আব্দুল হাদি আকুঞ্জি এবং মডেল কেয়ারটেকার জনাব মোঃ আল মামুনের পক্ষে বক্তব্য দেন শিক্ষক ও কর্মচারীরা। বক্তারা দাবি করেন, সাধারণ কেয়ারটেকার শেখ বেলাল হোসেন, মোঃ জিয়াউর রহমান ও কেন্দ্র শিক্ষিকা হাওয়া ইয়াসমিন ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন সংবাদমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচার করেছেন।

সভায় উপস্থিত বক্তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা কেবল অসত্য তথ্য প্রচারই করেননি, বরং স্বাক্ষর জালিয়াতির মতো গুরুতর অনিয়মেরও আশ্রয় নিয়েছেন। তারা এসব কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবি জানান।

অনুষ্ঠানে জানানো হয়, ইসলামিক ফাউন্ডেশনের রামপাল উপজেলার দায়িত্বপ্রাপ্ত মোট ৮১ জন শিক্ষকের মধ্যে ৭৫ জন মানববন্ধনে উপস্থিত ছিলেন, যা কর্মসূচির প্রতি ব্যাপক সমর্থনের ইঙ্গিত দেয় বলে আয়োজকরা উল্লেখ করেন।
বক্তারা বলেন, “ইসলামিক ফাউন্ডেশন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর সুনাম ও কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালানো হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।” তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক

রামপালে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১২:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬