ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড ব্রুনাই শ্রমবাজারে হাইকমিশনার নওরিন আহসানকে ঘিরে বিতর্ক জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বিয়েবাড়িতে খাসির বদলে মুরগির মাংস দেওয়ায় তুমুল মারামারি নেপালে আবার কেন জেন-জি বিক্ষোভ, নেপথ্যে কী? আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ডকে সমর্থন ট্রাম্প প্রশাসনের! রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী ভোলায় সমাজসেবা প্রশিক্ষণে অনিয়ম, স্বজনপ্রীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ একটি ঘর, এক টুকরো স্বপ্ন-ইউএনও ও RSUF ফাউন্ডেশনের মানবিক উপহার

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথবাক্য পাঠ করেন। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। বিএনপি ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তিনি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সম্ভাব্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন।

জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এর আগে রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

রাজবাড়ী-১(সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পান।

জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ইতোপূর্বে ৩ বার বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। দলীয়ভাবে নির্বাচন বয়কট করার কারণে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে ২০১৪ সালে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের আগে তিনি ওয়ার্কার্স পার্টি থেকে ৩ মেয়াদে রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান (মেয়র) নির্বাচিত হন। তিনি রাজবাড়ী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও পরবর্তীতে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল তার ব্যাপক জনপ্রিয়তা ও রাজবাড়ীর উন্নয়নের রূপকার হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাবা মৃত ডা. এ কে এম ওয়াহিদ ছিলেন হোমিওপ্যাথিক চিকিৎসক। মা মৃত রাজিয়া বেগম ছিলেন গৃহিণী। আলী নেওয়াজ মাহমুদ খৈয়মরা ৪ ভাই ও বোন। তিনি ভাইবোনের মধ্যে ৬ নম্বর। ব্যক্তিজীবনে তিন সন্তানের জনক আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

আপডেট সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬