ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্ট হাসিনার দোসর তেজগাঁও গনপুর্ত সম্পদ বিভাগের হিসাব সহকারী মাহাফুজুরের বেপরোয়া ঘুষ কমিশন বানিজ্য অব্যাহত ভদ্রেশ্বরীতে জমি দখলে সশস্ত্র হামলা, ঘরবন্দি পরিবার নারী এমপিদের নিয়ে আপত্তিকর কথা বলায় সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু ইউনিলিভার বাংলাদেশের কিউ আর কোড ব্যবসা, জননিরাপত্তায় হুমকি পীরগঞ্জে কয়েলের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতবাড়ি পুড়ে ছাই, নিঃস্ব পরিবার আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট ও ভাঙচুর: যুবকের ৬ মাসের কারাদণ্ড ডিজেল সংকট ও বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগার খাত হুমকিতে, এমোনিয়া সরবরাহ ব্যাহত, আলু নষ্ট হওয়ার আশঙ্কা

প্রতিমন্ত্রী হলেন শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট-৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হন ড. শেখ ফরিদুল ইসলাম।

ধানের শীষ প্রতীকে ১ লাখ ২ হাজার ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

ড. শেখ ফরিদুল ইসলাম পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান। এই ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, বন উজাড় রোধ এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মতো ক্ষতিকর প্রকল্প বন্ধে উচ্চ আদালতে রিট ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন তিনি।

২০১৭ সালের জানুয়ারিতে সুন্দরবনের ইসিএ (Ecologically Critical Area) এলাকায় গড়ে ওঠা অবৈধ শিল্পপ্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন।

সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং ‘সুন্দরবন দিবস’ পালনে যৌথ ভূমিকা রাখা ও বনের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা স্থাপন ও ছাড়পত্র না দেওয়ার দাবিতে আন্দোলন করেন।

এদিকে ড. শেখ ফরিদুল ইসলাম মন্ত্রীসভায় জায়গা পাওয়ায় বাগেরহাট-৩ আসনের মানুষের মাঝে বইছে উচ্ছ্বাস।

রামপাল উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, এদেশের নতুন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানায়। তিনি একজন যোগ্য ব্যক্তি বাছাই করেছেন। জনতার এমপি শেখ ফরিদুল ইসলাম ভাই এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারবেন। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে ভূমিকার পাশাপাশি এ অঞ্চলের পরিবেশ নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট হাসিনার দোসর তেজগাঁও গনপুর্ত সম্পদ বিভাগের হিসাব সহকারী মাহাফুজুরের বেপরোয়া ঘুষ কমিশন বানিজ্য অব্যাহত

প্রতিমন্ত্রী হলেন শেখ ফরিদুল ইসলাম

আপডেট সময় ০৮:১৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬