ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পীরগঞ্জে বিদ্যালয়ে সিলমারা ব্যালট উদ্ধার, উত্তেজনা ও ভাঙচুর

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলমারা ৬টি ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় খোলার পর পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জুনায়েদ ও ৫ম শ্রেণির শিক্ষার্থী মবিউল শ্রেণিকক্ষে এলোমেলো অবস্থায় ৬টি সিল দেওয়া ব্যালট দেখতে পায়। তারা বিষয়টি সঙ্গে সঙ্গে প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদকে অবহিত করে। প্রধান শিক্ষক ব্যালটগুলো পরিদর্শন করে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয় মাঠে জড়ো হন এবং ক্ষোভ প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ পপি খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুর রহমান, অফিসার ইনচার্জ সোহেল রানা এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সত্যতা পান।
প্রত্যক্ষদর্শীদের দাবি, উদ্ধারকৃত ব্যালটের মধ্যে ২টি ধানের শীষ প্রতীকে, ২টি ‘হ্যাঁ’ এবং ২টি ‘না’ ভোটে সিল মারা ছিল। পাশাপাশি ২টি নির্বাচনী সিলও উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে বিভিন্ন স্লোগানে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশসহ বিক্ষুব্ধ জনতার কাছে উদ্ধারকৃত ব্যালট ও সিল হস্তান্তরের লিখিত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে স্থানীয়রা জানতে পেরে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এসময় বিএনপির উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উত্তেজিত পরিস্থিতির মধ্যে ইউএনও আনুমানিকরা ২ ঘন্টা সময় বিদ্যালয়ের কক্ষে অবস্থান করেন। পরে প্রশাসনের নিরাপত্তায় বের হয়ে গাড়িতে ওঠার সময় ক্ষুব্ধ জনতা তাঁর গাড়িতে ভাঙচুর চালায় । এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মোছাঃ পপি খাতুন বলেন, “ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পীরগঞ্জে বিদ্যালয়ে সিলমারা ব্যালট উদ্ধার, উত্তেজনা ও ভাঙচুর

আপডেট সময় ০৮:১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬