ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে কমলনগরে বিদ্যালয় নির্মানে রডের বদলে বাঁশ, ঘুষ খেয়ে বিল পাস করে মোজাহিদ রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১২০ কোটি টাকার ভুয়া সম্পদ, উধাও ব্যাংক তহবিল বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ মদনে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের যুদ্ধে পাঠাচ্ছে হক ইন্টারন্যাশনাল স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে আশপাশের বেশ কয়েকটি বাড়ি অল্পের জন্য রক্ষা পেয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছোট চৌরাস্তার মুন্সিবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্থানীয় ব্যবসায়ী কামরুল মুন্সির বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। তিনি পটুয়াখালী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি-এর একজন সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পেছন দিক থেকে ধোঁয়া উঠতে দেখে প্রথমে বিষয়টি টের পান বাড়ির মালিক। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী কামরুল মুন্সি বলেন, সন্তানদের স্কুলে দিয়ে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ রান্নাঘরের দিক থেকে শব্দ শুনে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে আমি ও আমার স্ত্রী দ্রুত ঘর থেকে বের হয়ে যাই। কিন্তু এর মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরনের কাপড় ছাড়া ঘরের সব মালামাল পুড়ে গেছে।
তিনি দাবি করেন, নগদ অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রাজিব হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির পেছনের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় ০৭:০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬