ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

লক্ষ্মীপুরে নদীপথে পাচারকালে বিএডিসির ৩০০ বস্তা সার জব্দ

লক্ষ্মীপুরে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার নদী পথে পাচারকালে জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীরহাট ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন থেকে একটি চক্র ভোলা-বরিশাল লক্ষ্মীপুর নৌ-রুট ‘মজুচৌধুরী ফেরিঘাট’ দিয়ে অবৈধভাবে বিএডিসির সার পাচার করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইঞ্জিনচালিত লোহার ট্রলারে ভর্তি ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়। এ সময় দেলোয়ার নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, দেলোয়ার সার পাচারকারী চক্রের নিয়ন্ত্রক। ভবিষ্যতে যেন সার পাচার না হয় সেজন্য কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

লক্ষ্মীপুরে নদীপথে পাচারকালে বিএডিসির ৩০০ বস্তা সার জব্দ

আপডেট সময় ০৫:৪১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬