সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেকরাও

আগামী ১০ মার্চ বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। এবারের সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। টাইগারদের বিপক্ষে এই সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজন করার পরিকল্পনা বিসিবির।

মার্চে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে যাবে পাকিস্তানের ক্রিকেটাররা। পিএসএল শেষে আবারও বাংলাদেশ সফরে আসবেন বাবর আজমরা। পরে দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না খেলায় ক্রিকেটারদের এখন অবসর। অনেক ক্রিকেটারই ছুটিতে আছেন। সেজন্য পাকিস্তান সিরিজের আগে ওয়ানডে ফরম্যাটে বিসিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবির টুর্নামেন্ট কমিটি।

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জাতীয় দলের ক্রিকেটারসহ ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে হবে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট। এদিকে সবশেষ বিপিএলে ফিক্সিং সন্দেহে খেলতে পারেননি এনামুল হক বিজয় – মোসাদ্দেক হোসেনরা। তবে আসন্ন বিসিএলে দেখা যাবে তাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেকরাও

আপডেট সময় ০৯:১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬