ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী? অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি

“এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় টবগীর, এ বিজয় ভোলার সকল মানুষের”— ছাত্রদল নেতা ইকবাল

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল ১৪ ফেব্রুয়ারি টবগী বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে এক আলাপচারিতায় বলেন, “এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় টবগীর, এ বিজয় ভোলার সকল মানুষের।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা–২ আসনে ধানের শীষ প্রতীকের বিজয়কে তিনি গণতন্ত্র ও সাধারণ মানুষের বিজয় হিসেবে উল্লেখ করেন।

ভোলা–২ আসনে ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিজয় উপলক্ষে টবগী ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টবগী বিএনপির সভাপতি নেছার উদ্দিন বাহার এবং বোরহানউদ্দিন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জামাল হাওলাদারের দিকনির্দেশনায় ইকবালের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে কাজ করেন।

ইকবাল বলেন, টবগী ইউনিয়নের কেন্দ্রগুলোতে সর্বোচ্চ ভোট নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সমন্বিত প্রচেষ্টা চালানো হয়, যার ফলে টবগীর কেন্দ্রগুলোতে ধানের শীষের পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়েছে।

তিনি আরও বলেন, নবনির্বাচিত এমপি হাফিজ ইব্রাহিম অতীতে শিক্ষা, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ভবিষ্যতে ভোলা–বরিশাল সেতু ও ভোলা মেডিকেল কলেজ বাস্তবায়নের মতো উন্নয়ন প্রকল্প এগিয়ে নেওয়া হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি মনে করেন, নির্বাচনের এই ফলাফল দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক

“এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় টবগীর, এ বিজয় ভোলার সকল মানুষের”— ছাত্রদল নেতা ইকবাল

আপডেট সময় ০৪:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬