ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাতে ভিক্ষা চাই, রাস্তাটা করে দিন ফেনীতে হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে এএইএফআইওরিয়েন্টেশন অনুষ্ঠিত ফেনীতে জ্বালানি তেল সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা রক্ষায় জরুরি সভা অনুষ্ঠিত চার সিটিতে লক্ষ্যমাত্রার ৯২ শতাংশ শিশুর টিকা সম্পন্ন ৩ কোটি টাকা দিয়ে বদলি! এক বছরে ২০ কোটির সম্পদের অভিযোগ সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে হয়তোবা আরো ৩ বছর জাতীয় দলে খেলতে পারতাম : রুবেল ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবে না যুক্তরাজ্য বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল ফ্রান্স

রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে জামানত হারিয়েছেন ২০ জন প্রার্থী। নির্বাচনি এলাকায় মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হিসেবে জমা দেওয়া ৫০ হাজার টাকা ফেরত পাবেন না।

রাজশাহীতে শুধু বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা জামানতের টাকা ফেরত পাবেন, কারণ এই দুটি দলই রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটি আসনে এবং জামায়াত দুটি আসনে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার ফলাফল ঘোষণা করেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী মির মো. শাহজাহান (৪০৭ ভোট), আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আব্দুর রহমান (১ হাজার ১০০ ভোট), এবং স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ (৬৬৩ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-২ আসনে এবি পার্টির মু. সাঈদ নোমান (৭৮৬ ভোট), নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম (৫৫২ ভোট), বাংলাদেশ লেবার পার্টির মেজবাউল ইসলাম (৩৮৭ ভোট), এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ (৮০১ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগম (১ হাজার ১১৭ ভোট), জাতীয় পার্টির আফজাল হোসেন (২ হাজার ৩৯০ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুর রহমান (২ হাজার ৩৯০ ভোট), এবং আমজনতার দলের সাঈদ পারভেজ (২৯৫ ভোট) জামানত হারিয়েছেন। রাজশাহী-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান (৬৭০ ভোট) এবং জাতীয় পার্টির ফজলুল হক (১ হাজার ৭৫৯ ভোট) জামানত ।

রাজশাহী-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন (৬২০ ভোট) এবং তিন স্বতন্ত্র প্রার্থী- রায়হান কাওসার (৪৪২ ভোট), ইসফা খায়রুল হক শিমুল (২ হাজার ৪৯৬ ভোট), এবং রেজাউল করিম (৬ হাজার ৪৩২ ভোট) জামানত হারিয়েছেন।

রাজশাহী-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস সালাম সুরুজ (১ হাজার ৬২৮ ভোট) এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন (২ হাজার ৯৩০ ভোট) জামানত হারিয়েছেন। রাজশাহীতে মোট ৩২ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে বিএনপি ও জামায়াতের ১২ জন ছাড়া বাকি ২০ জনই জামানত হারিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে চার দিনব্যাপী শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী

আপডেট সময় ০৫:২২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬