ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

নাইজেরিয়ায় মাঝ আকাশে থাকা অবস্থায় যাত্রীবাহী বিমানের একটি ইঞ্জিনে বিস্ফোরণ ঘটায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা। তবে কোনো চালকের দক্ষতার কারণে কোনো যাত্রী হতাহতের ঘটনা ঘটেনি এবং উড়োজাহাজটি নিরাপদে জরুরী অবতরণ করতে পেরেছে।

গত বুধবার ঘটেছে এই ঘটনা। সেদিন স্থানীয় সময় সকাল ৭টা ২৪ মিনিটে নাইজেরিয়ার বৃহত্তম শহর ও বন্দর লাগোসের মুরতালা মুহাম্মেদ বিমানবন্দর থেকে থেকে পোর্ট হারকোর্টের দিকে রওনা হয়েছিল নাইজেরীয় বিমান পরিষেবা সংস্থা এরিক এয়ারের একটি বোয়িং ৭৩৭-৭০০ এয়ারক্রাফট উড়োজাহাজ। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে উড়োজাহাজটির একটি ইঞ্জিনে। এ সময় ২৭ হাজার ফেুট উচ্চতায় ছিল বিমানটি।

উড়োজাহাজটিতে চালক এবং ক্রুসহ মোট ৮০ জন যাত্রী ছিলেন। ইঞ্জিন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কিন্তু চালক মাথা ঠান্ডা রেখেছিলেন এবং স্থানীয় সময় সকাল ৮টা ৫ মিনিটে উড়োজাহাজটিকে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বেনিনের একটি বিমানবন্দরে জরুরি অবতরণে সফল হয়েছিলেন।

যাত্রীরা সবাই নিরাপদেই বিমান থেকে নেমে গিয়েছেন। বেনিনের সেই বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্রাথমিকভাবে উড়োজাহাজটিকে পরীক্ষা করেছে। তাদের বরাত দিয়ে এভিয়েশন সেফটি নেটওয়ার্ক নামের একটি আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বিমানটির ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটির কয়েকটি ব্লেড ভেঙ্গে যাওয়ায় ইঞ্জিনের ইনেটেল নষ্ট হয়ে গেছে। এ কারণেই ঘটেছে বিস্ফোরণ। কী কারণে ব্লেড ভাঙলো, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

এ ঘটনায় যাত্রী সাধারণের কাছে ক্ষমা চেয়েছে এরিকা এয়ার। সেই সঙ্গে নাইজেরিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে এক যৌথ বিবৃতিতে বলেছে, ইঞ্জিনে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে শিগগিরই তদন্ত শুরু হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

আপডেট সময় ০২:০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬