ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নতুন বছরেই কি বাজবে মালাইকা-অর্জুনের বিয়ের সানাই?

সম্পর্কের শুরু থেকেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অভিনেতা অর্জুন কাপুর চর্চায় রয়েছেন। মাঝেমধ্যে এই জুটির বিয়ের গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। কিছুদিন আগে তো মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বেজায় বিরক্ত হন অর্জুন।

৪৯-এর ‘সেক্স বম্ব’ মালাইকা কি আদৌ দ্বিতীয়বার ছাদনাতলায় যাবেন? অবশেষে এই প্রশ্নের জবাব মিলল। এতদিন জল্পনা থাকলেও এদিন নিজের বিয়ে ইস্যুতে সিলমোহর দিলেন স্বয়ং অভিনেত্রী। নিজের রিয়েলিটি শোয়ের এক এপিসোডে বোন অমৃতার সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠে আসে বিয়ের কথা। তখনই মালাইকা জানান, শিগগিরই তিনি দ্বিতীয় বিয়ে করবেন।

এর আগে, ১৯৯৮ সালে অভিনেতা-প্রযোজক আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালের ২৮ মার্চ বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা। এবং অফিসিয়ালি ডিভোর্স হয় ২০১৭ সালের ১১ মে। মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের সম্পর্কের বয়স দেখতে দেখতে চার বছর ছুঁয়েছে! আর খুব শিগগিরই এই প্রেম পরিণতি পেতে পারে। এমন ইঙ্গিত এবার দিলেন মালাইকা নিজে। দেখা যাক, নতুন বছরে বলিউডে বিয়ের সানাই কারটা আগে বাজে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

নতুন বছরেই কি বাজবে মালাইকা-অর্জুনের বিয়ের সানাই?

আপডেট সময় ০২:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩