ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ফল পাল্টানোর অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নাসীরউদ্দিন পাটওয়ারী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১০:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫৩ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনের ৬টি কেন্দ্রের ফলাফল পাল্টে‌ দেওয়ার অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন এনসপির প্রার্থী নাসীরউদ্দিন পাটওয়ারী। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন।

নাসীরউদ্দিন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান সমকালকে বলেন, সিদ্বেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস কলেজে এসব অনিয়ম করা হচ্ছে। তিনি বলেন, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল গণনায় নিজে উপস্থিত থেকে প্রভাব বিস্তার করছেন।

শাহিন আহমেদ খান বলেন, ‘মির্জা আব্বাস কলেজে ১৫ ভোট বেশি পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এই কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছে না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন তিনি (পাটওয়ারী)।’ রাত ৯টার দিকেও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বসেছিলেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এ প্রার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ফল পাল্টানোর অভিযোগ তুলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে নাসীরউদ্দিন পাটওয়ারী

আপডেট সময় ১০:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬