ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ
নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্যাঞ্জাম চাইলে গ্যাঞ্জাম হবে, তখন পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৭ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনে জামায়তে ইসলামী সমর্থিত এনসিপির মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমার ভোটাররা বেশিরভাগ ‘জেন-জি’। ওরা বলেছে শাপলাকলিতে ধুমিয়ে ভোট দেবে। তাদের সঙ্গে কেউ গ্যাঞ্জাম করতে চইলে, তারা গ্যাঞ্জামে চলে যাবে। তখন আসলে পরিস্থিতি আমাদের কন্ট্রোলে থাকবে না। গণঅভ্যুত্থানের সময়েও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে ছিল না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জেন-জিদের ক্ষ্যাপাবেন না। তাদের সুষ্ঠু মতো ভোট দিতে দিন। নারীরা দলে দলে শাপলাকলিতে ভোট দিতে আসছেন। তাদের সঙ্গে কোনো ঝামেলা করবেন না।

তিনি বলেন, কেউ অস্থিরতা তৈরি করতে চাইলে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না। আমরা শক্ত হাতে তাদের দমন করবো। তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব।

এনসিপির এই নেতা বলেন, আমাকে ভোট দিলে সেই ভোট আসলে আমাকে নয়, বরং ওসমান হাদি ভাইকে দেওয়া হচ্ছে। আমার বিজয় হলে সেটি আমার নয়, ওসমান হাদি ভাইয়ের বিজয় হবে। তিনি বলেন, শাপলা পুলিশ জোয়ার দেখে কেউ কেউ ভয় পাচ্ছে। গতকাল অনেকে স্ট্যাটাস দিয়েছে দেখলাম, কারো কারো নাকি মাথায় হাত পড়েছে।

তিনি আরও বলেন, জেন-জিদের যে ভালোবাসা পাচ্ছি সেটি আমাকে উৎসাহ দিচ্ছে। তারা আমার জন্য অনেক রাত জেগে কাজ করেছেন। তারা কিছুক্ষণের মধ্যে ঘুম থেকে উঠে ভোট দিতে আসবেন। নির্বাচনে কোনো কারণে হেরে গেলে এখন যে পরিশ্রমটা করছি, সেটি দ্বিগুণ করে দেবেন বলে জানান নাসিরুদ্দিন পাটোয়ারী।

হেরে গেলে সরকার দলের সঙ্গে একসঙ্গে কাজ করবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, আমার ওপর যারা হামলা করার চেষ্টা করেছিলেন, আমি তাদের মাফ করে দিয়েছি, এটা আগেই বলেছি। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো, ইনশাআল্লাহ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারী

গ্যাঞ্জাম চাইলে গ্যাঞ্জাম হবে, তখন পরিস্থিতি কন্ট্রোলে থাকবে না

আপডেট সময় ১২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬