ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

অভিনয় ছাড়ার ঘোষণা নওবা তাহিয়ার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৮ বার পড়া হয়েছে

শোবিজকে বিদায় জানালেন উদীয়মান অভিনেত্রী নওবা তাহিয়া। গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তিনি। মূলত ধর্মীয় জীবন ও পড়াশোনায় মনোনিবেশ করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাহিয়া।

সেই পোস্টে নওবা লেখেন, মিডিয়ায় চার বছরের চমৎকার সফর শেষে আমি থামার সিদ্ধান্ত নিয়েছি। এটি একটি অবিশ্বাস্য জার্নি ছিল, যার জন্য আমি সবসময় কৃতজ্ঞ। বর্তমানে আমি আমার দ্বীন (ধর্ম), শিক্ষা এবং ব্যক্তিগত উন্নতির মাঝে শান্তি খুঁজে পেয়েছি। আমার জীবনের এই অধ্যায়টি এখন আমার কাছে সঠিক মনে হচ্ছে।

তিনি আরও স্পষ্ট করেন, ভবিষ্যতে তাকে আর কোনো নাটক, বিজ্ঞাপন (টিভিসি) বা ওটিটি প্ল্যাটফর্মের কাজে দেখা যাবে না। তবে কিছু কাজ আগে থেকেই সম্পন্ন করা থাকায় সেগুলো মুক্তি পেতে পারে, যার সঙ্গে তিনি আর যুক্ত নন।

বর্তমান সময়ের এই অভিনেত্রী চরকির ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’-এ অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এছাড়া ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপুরাণ’ ও ‘শুধু তুমি’র মতো বেশ কিছু আলোচিত নাটকে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। জনপ্রিয় সিরিজ ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর ‘কন্ট্রোল প্লাস জেড’ নাটকেও অভিনয় করেছিলেন তিনি।

এর আগে পড়াশোনার কারণে কয়েক মাসের বিরতি নিলেও এবার স্থায়ীভাবে শোবিজ ছাড়ার ঘোষণা দিলেন তিনি। ভক্ত ও দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে নিজের ব্যক্তিগত ও শিক্ষা জীবনের দিকেই এখন পূর্ণ মনোযোগ দিতে চান নওবা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

অভিনয় ছাড়ার ঘোষণা নওবা তাহিয়ার

আপডেট সময় ০৫:০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬