ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতম

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২০ বার পড়া হয়েছে

ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমা জগতে পাত্তাই পাননি তিনি। ফরসা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করে হয়েছেন সমালোচিত। এমনকি গুঞ্জন আছে, খোদ নামী পোশাকশিল্পী মণীশ মালহোত্রা তাকে বিয়ের পোশাক দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন।

সম্প্রতি ইমরান হাশমির বিপরীতে ‘হক’ সিনেমায় অভিনয় দিয়ে নিজের জাত চিনিয়েছেন ইয়ামি গৌতম।

সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে তুরুপের তাস হিসেবে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২’। এই ছবিতেই এক গুরুত্বপূর্ণ এবং রণংদেহি চরিত্রে দেখা যাবে ইয়ামিকে। ছবির মারপিটের দৃশ্যগুলোর জন্য কড়া প্রশিক্ষণ নিতে হয়েছে তাকে।

ইতিমধ্যে দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।

পাকিস্তানের লিয়ারি শহরের আদলে তৈরি সেটে টানা পাঁচ দিন শুটিং করেছেন এই অভিনেত্রী। ওই একই লোকেশনে কখনো সঞ্জয় দত্ত, আবার কখনো ‘হামজা’ লুকে রণবীর সিংকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা। ‘হক’ সিনেমায় ইয়ামির পারফরম্যান্স দেখে আলিয়া ভাট থেকে শুরু করে করণ জোহর সবাই যখন প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই ‘ধুরন্ধর ২’-এ তার অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

নিন্দুকরা এই কাস্টিংকে ‘নেপোটিজম’ বা স্বজনপ্রীতি হিসেবে আখ্যা দিচ্ছেন। তাদের দাবি, পরিচালক আদিত্য ধরের স্ত্রী বলেই এই বড় প্রজেক্টে জায়গা পেয়েছেন ইয়ামি। এমনকি পরিচালকের ভাইকে সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

‘ধুরন্ধর ২’ সিনেমায় ইয়ামি গৌতম

আপডেট সময় ০৪:০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬