ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভালোবাসা দিবসে নিলয়-হিমির বিশেষ নাটক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৩০ বার পড়া হয়েছে

আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে দর্শকদের জন্য আসছে বিশেষ নাটক ‘মায়া বনের হরিণ’। এতে থাকছেন জনপ্রিয় পর্দা-জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।

রুবেল আনুশের গল্প ভাবনা ও পরিচালনায় নাটকটি মূলত এক অব্যক্ত ভালোবাসার গল্প। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্রাহাম তামিম। পরিচালক জানান, মনের গহীনে জমে থাকা কিন্তু বলতে না পারা সেই অনুভূতিগুলোই এই নাটকের মূল উপজীব্য, যা মানুষের মনে আজীবন এক মধুর আক্ষেপ হয়ে থাকে।

নিলয় ও হিমির অনবদ্য অভিনয়ের প্রশংসা করে পরিচালক রুবেল আনুশ জানান, নাটকটি এখন প্রচারের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ভালোবাসা দিবসে এটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।

সহশিল্পী হিসেবে নিলয় আলমগীরের সাথে হিমির রসায়ন বরাবরের মতোই চমৎকার। নাটকের ভিন্নধর্মী গল্পের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, দর্শকরা নিলয়-হিমি জুটিকে যেভাবে ভালোবাসেন, সেই প্রত্যাশা পূরণ করতেই তারা কাজ করে যাচ্ছেন।

জানা গেছে, নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে নাফ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এছাড়া আগামী ঈদেও এই জুটিকে বেশ কিছু নতুন নাটকে দেখা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন ‘নন-পলাতক আ. লীগ’ সভাপতি কামাল

ভালোবাসা দিবসে নিলয়-হিমির বিশেষ নাটক

আপডেট সময় ০৪:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬