ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি ভিকারুননিসায় নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা ‘গবেষণা’র নামে নিয়মিত কাজ, সম্মানী নেওয়ার অভিযোগ বিটিআরসির কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মেক্সিকোতে গণবিয়ে, অংশ নিয়েছে ৭৫০ দম্পতি দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের উপপরিচালকের বিরুদ্ধে টেন্ডারে অনিয়মের অভিযোগ মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে! পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কপিলের শোতে এ আর রহমান, মন্তব্য ঘিরে ফের বিতর্ক

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৪ বার পড়া হয়েছে

ধর্মীয় মেরুকরণ নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য ঘিরে যখন বলিউডে তুমুল বিতর্ক চলছে, ঠিক সেই সময়ই নেটফ্লিক্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর বিশেষ পর্বে হাজির হলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তার উপস্থিতি যেমন দর্শকদের স্বস্তি দিয়েছে, তেমনি নতুন করে রাজনৈতিক আলোচনাও উসকে দিয়েছে।

এই পর্বটি আয়োজন করা হয় আসন্ন ছবি ‘গান্ধী টকস’–এর প্রচার উপলক্ষে। অনুষ্ঠানে রহমানের সঙ্গে ছিলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি, অভিনেতা বিজয় সেতুপতি এবং কৌতুক অভিনেতা সিদ্ধার্থ যাদব।

প্রোমো প্রকাশের পর থেকেই প্রশ্ন উঠেছিল—বিতর্কের প্রসঙ্গ কি সরাসরি তুলবেন রাহমান?
অনুষ্ঠানের শুরুতে কপিল শর্মা রসিকতার ছলে প্রয়াত লতা মঙ্গেশকরের একটি সিডিতে হাত রেখে রাহমানকে ‘শপথ’ করান—সব প্রশ্নের উত্তর দিতে হবে এক লাইনে, এড়িয়ে যাওয়া যাবে না। তবে প্রশ্নোত্তর পর্বে রহমান তাঁর স্বভাবসুলভ সংযত ভঙ্গিতেই কথা বলেন। ক্রিকেট দেখেন কি না, নভজুত সিং সিধুকে চেনেন কি না—সব প্রশ্নের উত্তর দিলেও তিনি সচেতনভাবে বিতর্ক এড়িয়ে যান।

এর আগেই এক সাক্ষাৎকারে রাহমান ইঙ্গিত দিয়েছিলেন, গত কয়েক বছরে হিন্দি ছবিতে তাঁর কাজ কমে যাওয়ার পেছনে ক্ষমতার কাঠামো বদলে যাওয়া ও সাম্প্রদায়িক মানসিকতা ভূমিকা রাখতে পারে।

সেই মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত।
অনেকেই তাঁর বক্তব্যকে বলিউডে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগ হিসেবে দেখেছেন। আবার অনেকে বলেছেন, তিনি মূলত ক্ষমতার রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামোর কথাই তুলে ধরেছেন, যা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিতর্ক তীব্র হওয়ার পর রহমান নিজেও ব্যাখ্যা দিয়ে জানান, তাঁর উদ্দেশ্য কারও অনুভূতিতে আঘাত দেওয়া নয়, ভুল ব্যাখা হয়েছে।

কপিল শো–তে তিনি সরাসরি কিছু না বললেও ‘হুইস্পার গেম’-এর উদাহরণ টেনে বলেন, বার্তা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে বদলে যায়। পৃথিবীর বড় সমস্যাই হলো—তথ্য চলার পথে বিকৃত হয়ে পড়ে।

সরাসরি বিতর্কের কথা না বললেও, এই বক্তব্যে অনেকেই তাঁর আগের মন্তব্যের প্রতিধ্বনি খুঁজে পেয়েছেন।

এই উপস্থিতির পরও বিতর্ক থামেনি। বরং রাজনৈতিক পরিসর থেকে নতুন করে সমালোচনা এসেছে।

মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে প্রকাশ্যে অনুষ্ঠানের সমালোচনা করে বলেন, রহমানের সাম্প্রতিক মন্তব্য ভারতীয় ও হিন্দুসমাজের ভাবাবেগে আঘাত করেছে।
তার মতে, এমন পরিস্থিতিতে এত বড় বিনোদনমূলক মঞ্চে তাঁকে আমন্ত্রণ জানানো উচিত হয়নি। একই সঙ্গে তিনি ওটিটি প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট নীতিমালা নিয়েও প্রশ্ন তোলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ লাখ টাকা ঘুষের অভিযোগে অভিযুক্ত প্রকৌশলী ফেনী পৌরসভায় বদলি

কপিলের শোতে এ আর রহমান, মন্তব্য ঘিরে ফের বিতর্ক

আপডেট সময় ০২:৩১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬