ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উপেক্ষা করে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি ভিকারুননিসায় নানা অজুহাতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা ‘গবেষণা’র নামে নিয়মিত কাজ, সম্মানী নেওয়ার অভিযোগ বিটিআরসির কর্মকর্তাদের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালকে ঘিরে মেক্সিকোতে গণবিয়ে, অংশ নিয়েছে ৭৫০ দম্পতি দুর্যোগ থেকে উপকূলীয় এলাকাকে রক্ষা করতে বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দফতরের উপপরিচালকের বিরুদ্ধে টেন্ডারে অনিয়মের অভিযোগ মহাখালীতে সওজের ২০০ কোটি টাকার সরকারি জমি ইস্টার্ন হাউজিংয়ের দখলে! পঞ্চগড়ে ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ শিক্ষামন্ত্রীর কাছে যে দাবি জানালেন নওগাঁর এমপি

ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৯ বার পড়া হয়েছে

২০২৬ জুড়ে রূপালি পর্দা কাঁপাতে তৈরি দেব। নিজের ক্য়ালেন্ডার তিনি ঘোষণা করে দিয়েছেন। এই বছর তিনটি ছবি নিয়ে হাজির হবেন টলিউডের বক্স অফিস ‘কিং’ দেব। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাইক অ্য়াম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক নিয়ে হাজির হবেন দেব।

তবে সেই ছবির উন্মাদনাকে ছাপিয়ে দর্শক ব্যস্ত দেশু নিয়ে।
কোমর বেঁধে এখন থেকেই নিজের পূজা রিলিজের প্রচারে নেমে পড়েছেন দেবও। ফের একবার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। শুভশ্রীকে বাহুডোরে আগলে দেব জানালেন, তাঁদের আগামী ছবির অগ্রিম টিকিট বিক্রি ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে।

ঘোষণার সঙ্গে বাড়তি পাওনা দেশু-র কিছু মিষ্টি মুহূর্ত। আসলে মুহূর্ত ভীষণ দামী! আর সেই মুহূর্ত যদি বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড ‘ফ্রাঙ্ক মুলার’-এ ধরা পড়ে তাহলে তো কথাই নেই!

এদিন দেবের স্টাইলিস্ট লুকে কুপোকাত সকলে। তবে ভক্তদের নজর ছবির হাসিমুখ ছাপিয়ে আটকে গেল দেবের বাঁ হাতের কব্জিতে। সেখানে জ্বলজ্বল করছে বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড ‘ফ্রাঙ্ক মুলার’ (Franck Muller)-এর একটি মাস্টারপিস।

যার দাম শুনলে আপনি ভিরমি খাবেন।
দেব যে ঘড়িটি পরেছেন, সেটি সাধারণ কোনও ঘড়ি নয়। এটি ফ্রাঙ্ক মুলার ব্র্যান্ডের আইকনিক ‘ভ্যানগার্ড ইয়াটিং’ (Vanguard Yachting) সিরিজের একটি বিশেষ মডেল। সমুদ্র এবং আভিজাত্যকে থিম করে তৈরি এই ঘড়িটির নীল ডায়াল এবং তার ওপর কম্পাস রোজের কারুকার্য একে অনন্য করে তুলেছে। এতে থাকা বড় সাদা অ্যারাবিক সংখ্যাগুলো একে আলাদা করে চিনিয়ে দেয়।

স্টেইনলেস স্টিলের বডি আর নীল রঙের প্রিমিয়াম স্ট্র্যাপে দেবের সাধারণ সাজও হয়ে উঠেছে রাজকীয়। ডায়ালের মাঝখানে একটি কম্পাস রোজ (Wind Rose) নকশা করা আছে, যা ইয়াটিং সিরিজের সিগনেচার স্টাইল।
মূল্য কত? আন্তর্জাতিক ঘড়ি বিশেষজ্ঞদের মতে, ফ্রাঙ্ক মুলার-এর এই বিশেষ মডেলটির (V 45 SC DT AC YACHT BL) দাম আকাশছোঁয়া। ভারতীয় মুদ্রায় ট্যাক্স এবং কাস্টমস মিলিয়ে এই ঘড়িটির বাজারমূল্য আনুমানিক সাড়ে আট লক্ষ থেকে শুরু করে সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ কব্জিতে কার্যত একটি দামী গাড়ি নিয়ে ঘুরছেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত এই অভিনেতা।

ছবিতে দেবকে একটি ডেনিম শার্টের সঙ্গে মানানসই লুকে দেখা গেছে, আর পাশে অল ব্ল্যাক ড্রেসের উপর আসমানি নীল জ্যাকেটে সুন্দরী শুভশ্রী। একসময় এই জুটি পর্দায় অগুনতি হিট ছবি উপহার দিয়েছে। গত বছর মুক্তি পায় তাঁদের দশ বছর আগে শুট করা ছবি ধুমকেতু। ২০২৫-এর সবচেয়ে বড় হিট বাংলা ছবি এটি। দর্শক যে চুম্বকের মতো আটকে রয়েছে এই জুটিতে তা স্পষ্ট।

টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে দেব বরাবরই তাঁর শৌখিনতার জন্য পরিচিত। তবে ফ্রাঙ্ক মুলার-এর মতো গ্লোবাল লাক্সারি ব্র্যান্ডের ঘড়ি তাঁর সংগ্রহে থাকা প্রমাণ করে দেয় যে, রুচি ও বিলাসিতার নিরিখে তিনি মুম্বইয়ের কোনও বড় তারকার চেয়ে কম নন।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেরিয়ে এই জুটির রসায়ন যে আজও অটুট, এই ছবিগুলোই তার প্রমাণ। তবে ছবির গ্ল্যামারকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দেবের সেই মহার্ঘ ঘড়ি। টলি-পাড়ার এই আড্ডার ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। কেউ প্রশংসা করছেন তাঁদের বন্ধুত্বের, তো কেউ হিসাব কষছেন দেবের কব্জিতে থাকা সেই মহার্ঘ সময়ের!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএডিসির আবুল খায়ের মো. নুরুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ

ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী

আপডেট সময় ০১:১৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬