সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দেওপাড়া গ্রামের জিয়া নগর স্পোর্টিং ক্লাব এর আয়োজনে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩টা থেকে। ফাইনালে মুখোমুখি হবে লক্ষ্মীপুর ও নোয়াখালীর দুই শক্তিশালী দল- পরাগ নাইট ক্লাব ও এসপি রক সোহেল স্পোর্টিং ক্লাব।

উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনিই ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং স্থানীয় যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের দিকে আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ফাইনাল খেলাটি চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামের কালিয়া তলের দিঘির পাড় সংলগ্ন নির্ধারিত মাঠে অনুষ্ঠিত হবে। জিয়া নগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সকল খেলাপ্রেমী দর্শক, স্থানীয় নেতৃবৃন্দ, যুবক-যুবতীসহ সর্বস্তরের জনগণকে ফাইনাল খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকরা আরও জানান, এই টুর্নামেন্ট স্থানীয় তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়াচেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

চন্দ্রগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডাবল হুন্ডা ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী

আপডেট সময় ০৪:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬