ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

কবে বসছে বিয়ের আসর, জানালেন রাশমিকা মান্দানা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮২ বার পড়া হয়েছে

সম্প্রতি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরকোন্ডা ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধবেন বলে জানা যায়।

কিন্তু তার আগেই রোববার (২ ফেব্রুয়ারি) উদয়পুরে বিয়ে করছেন—এমন খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সেই জল্পনা জবাব নিজেই জানিয়ে দেন অভিনেত্রী। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মোটেই তারা ২ ফেব্রুয়ারি বিয়ে করছেন না বলে জানান রাশমিকা মান্দানা।

অভিনেত্রী ২ ফেব্রুয়ারি বিয়ের খবর সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়ে দেন। এরপর আবার ২৬ ফেব্রুয়ারির অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা। উদয়পুরেই নাকি বিয়ের আসর বসবে এবং সেই অনুষ্ঠানে অতিরিক্ত আড়ম্বর থাকবে না বলে জানিয়েছেন ভক্তরা।

এমনকি রাশমিকা মান্দানা ও বিজয়ের পরিবারের ঘনিষ্ঠ পরিজনরাই কেবল উপস্থিত থাকবেন বলে খবর ছড়িয়েছে। বিনোদন জগৎ থেকে হাতেগোনা কয়েকজন থাকবেন এবং শান্তিপূর্ণভাবে বিয়ের সব রীতি পালন করতে চান রাশমিকা ও বিজয়। তাই সংবাদমাধ্যমকেও এড়িয়ে যেতে চাইছেন এ তারকা জুটি।

তবে প্রীতিভোজে থাকবে জাঁকজমকপূর্ণ আয়োজন। হায়দরাবাদে বিয়ের কয়েক দিন পর প্রীতিভোজের আসর বসবে। সেই অনুষ্ঠানে বিনোদন জগতের বহু তারকাই উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে সামাজিক মাধ্যমে রাশমিকা ও বিজয়ের বাগদানের খবর ছড়িয়ে পড়ে। গোপনেই নাকি পারিবারিক আবহে তারা বাগদান সেরেছেন। সে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী বলেছিলেন, বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার, তখন আমরা নিজেরাই বলব।

রাশমিকা আরও বলেছিলেন, বাড়িতে আমি কাজ নিয়ে কোনো আলোচনা করি না। অন্তত ৮০ শতাংশ সময় আমি কাজ নিয়ে কোনো আলোচনা করি না। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই আমি কথা বলি এবং বিজয়ের কাছ থেকে সাহায্যও চাই। আমি কাজে সাধারণত নিজের ১০০ শতাংশ দিই। কিন্তু বাড়ি ফিরে এলে আমি শুধুই তখন পরিবারের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

কবে বসছে বিয়ের আসর, জানালেন রাশমিকা মান্দানা

আপডেট সময় ০৪:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬