ঢাকা ০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী মাস্টাররোল কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রধান সালমানের নতুন ভিডিও ঘিরে ভক্তদের উদ্বেগ ২০২৫-২৬ অর্থবছরে রেলের মোট লোকসান ১৮৮৯ কোটি টাকা কুমিল্লা জিলা স্কুলের ৩২ ছাত্র পেলো এ্যালামনাই শিক্ষাবৃত্তি  ৩৫০ কোটি টাকার বিএডিসির সার গুদাম প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার বীর শহীদ সাগর আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট সমাজসেবক মাহাবুব বিশ্বাস জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৭৯ কোটি ৮০ লাখ ডলার বরগুনার আজিজ মুসুল্লি হুজুরের স্মৃতিতে পুরোনো দিনের বাজারদর ১৯ বছর পর পীরগঞ্জের শিশু তাজমিনা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪০ বার পড়া হয়েছে

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে এখনো সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। যদিও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করে চুটিয়ে সংসার করছেন। তারপরও ভাইজানকে নিয়ে নেটিজেনদের মাঝে এখনো চলছে সম্পর্কের চর্চা।

তবে বলিউডে ক্যাটরিনার পথচলার শুরুতেই সালমান খান ছিলেন তার অন্যতম ভরসা এবং পথপ্রদর্শক। বহু বছর পেরিয়ে গেলেও দুজনের মধ্যে স্নেহ ও আন্তরিকতার বন্ধন আজও অটুট। তবে এই সম্পর্কের মাঝে একবার যে খানিকটা মান-অভিমান হয়েছিল, সেটিও সত্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেস্তোরাঁ ব্যবসায়ী এডি সিং সেই সময়ের একটি মজার ও হৃদয়ছোঁয়া ঘটনা তুলে ধরেন।

রেস্তোরাঁ মালিক এডি সিং বলেন, তার রেস্তোরাঁর শুরুর দিকের একরাতে ক্যাটরিনা কাইফকে দেখা যায় বন্ধুদের সঙ্গে বাইরে বসে সময় কাটাতে। অন্যদিকে বারের ভেতরে ছিলেন সালমান খান। সঙ্গে তার ভাই সোহেল খান ও আরবাজ খান।

পরিবেশ দেখে এডি সিংয়ের মনে হয়েছিল, সালমান ও ক্যাটরিনার মধ্যে যেন ঠান্ডা যুদ্ধ চলছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল, ক্যাটরিনা তখন সালমানের ওপর ভীষণ রাগান্বিত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হঠাৎই ঘটে যায় এক দারুণ মুহূর্ত।

এ রেস্তোরাঁ মালিক বলেন, সালমান খান মুখে একটি গোলাপ ফুল ধরে হাসিমুখে ক্যাটরিনার টেবিলের পাশ দিয়ে নাচতে নাচতে বাথরুমে যান এবং ফিরে আসেন। এই অপ্রত্যাশিত ও মিষ্টি আচরণে মুহূর্তেই গলে যায় ক্যাটরিনার রাগ।

‘ভীষণ আদুরে ও স্মরণীয়’ মুহূর্ত উল্লেখ করে এডি সিং বলেন, সালমান খানের এই ছোট্ট কিন্তু হৃদয়স্পর্শী কাণ্ডেই সেদিন দুজনের ভুল বোঝাবুঝির অবসান হয়।

সেই ঘটনা স্মরণ করে একসময় নিজেও ভাইজানের সঙ্গে সম্পর্ক নিয়ে ক্যাটরিনা কাইফ বলেছিলেন, সময় তাদের দুজনকেই অনেক পরিণত করেছে। শুরুটা হয়েছিল ‘মেইনে পেয়ার কিউঁ কিয়া’ সিনেমা দিয়ে, আর সেই পথচলা গিয়ে পৌঁছেছে ‘টাইগার থ্রি’ পর্যন্ত। এই দীর্ঘযাত্রায় সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে অভিনয় করেছেন ‘পার্টনার’, ‘হ্যালো’, ‘যুবরাজ’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’সহ একাধিক জনপ্রিয় সিনেমায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাকরিরত অবস্থায় মৃত্যুবরণকারী মাস্টাররোল কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা প্রধান

ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

আপডেট সময় ০৪:১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬