ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক ৫ বছরেই দ্বিগুণ হতে পারে সোনার দাম জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ সংবাদপত্রের কালো আইন সংস্কারে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১৬ কোটি, বাকিরা কে কত? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে

মোংলা বন্দরে খালাস চলছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ৫৭ হাজার ৫০০ টন গম। রবিবার (১ ফেব্রুয়ারী) সকাল থেকে পানামা পতাকাবাহী “আলট্রা ওল” জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে ওই জাহাজটি গত ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙ্গর করে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক মোঃ শামিম জানান,  গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ বছরের ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙ্গর করে। এরপর গমের নমুনা পরীক্ষা শেষে রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।
মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি টু জি’ র চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।
তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সেসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার টন গম এল মোংলা বন্দরে

আপডেট সময় ০৫:৫৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬