ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

২০২২: সামাজিক যোগাযোগমাধ্যমে যে ৬ ঘটনা নিয়ে মেতে ছিলেন ভারতীয়রা

বিদায় নিচ্ছে ২০২২ সাল। কাল নতুন বছর ২০২৩ সালে পা দেবে বিশ্ব। বিদায়ী বছরে কি কি ঘটনা ঘটেছিল সেগুলোর স্মৃতিচারণ চলছে এখন।

২০২২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভারতীয়রা কোন ছয়টি বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি মেতে ছিলেন সেটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সেগুলো হলো—

ভারতের পশ্চিমবঙ্গে ভূবন বাদ্যকর নামে এক বাদাম বিক্রেতার একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি ‘কাঁচা বাদাম’ নামে একটি জিঙ্গেল গেয়ে বাদাম বিক্রি করছিলেন। তার সেই গান এতটাই ভাইরাল হয় যে এটি পরবর্তীতে ভারতীয়দের মুখে মুখে ছিল।

১৯৫৪ সালের একটি গান ভাইরাল

 কিলি ও নীমা পলের প্রেমে পড়েছিলেন ভারতীয়রা

আফ্রিকার দেশ তানজানিয়ার ভাই-বোন কিলি ও নীমা পল বলিউড, পাঞ্জাবি ও তামিল গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেন। যা ভারতীয়দের নজরে পড়ে। পরবর্তীতে পুরো ভারতে ভাইরাল হন তারা।

কালা চশমা গানের সঙ্গে নাচ

২০২২ সালের জুনে বলিউডের সিনেমা ‘বার বার দেখো’ এর গান কালা চশমার সঙ্গে একটি দলীয় নৃত্য পরিবেশন করেছিলেন নরওয়ের নৃত্যদল কুইক ক্রু। ওই দলটির প্রতিষ্ঠাতা একজন পাকিস্তানি। তিনি তার বন্ধুর বিয়েতে চশমা পরে ‘কালা চশমাসহ’ বেশ কয়েকটি গানের সঙ্গে শরীর দুলিয়েছিলেন। যা পরবর্তীতে ভাইরাল হয়। এই ভিডিওটি এতটাই ভাইরাল হয় যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নতুন ট্রেন্ড তৈরি হয়।

ওই ছবিতে অভিনয় করা ক্যাটরিনা কাইফও তাদের নাচ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

রণবীর সিংয়ের ফটোশুট

বলিডউ অভিনেতা রণবীর জুলাইয়ে একটি পত্রিকার জন্য বেশ কয়েকটি ছবি তোলেন। যেগুলোতে নগ্ন হয়ে পোজ দেন তিনি। তার এ ছবি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তবে এ নিয়ে আবার অনেকে মজাও করেছিলেন। ছবিগুলো দিয়ে বিভিন্ন মিম তৈরি হয়।

আই অ্যাম মিস্টার ম্যাকঅ্যাডামস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউক্রেনের সাংবাদিক ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ম্যাকঅ্যাডাসমকে নিয়ে একটি অনলাইন টক শোর আয়োজন করে সংবাদমাধ্যম টাইমস নাউ। সেটির উপস্থাপনায় ছিলেন রাহুল শিবশঙ্কর। তিনি প্রথম অনুষ্ঠান শুরু করেন ইউক্রেনের সাংবাদিককে দিয়ে। ওই সাংবাদিক কথা বলার পর তাকে ম্যাকঅ্যাডামস মনে করে ধমকাতে থাকেন রাহুল শিবশঙ্কর। পরবর্তীতে টিভি স্ক্রিনের অপর প্রান্ত থেকে ম্যাকঅ্যাডামস বলে ওঠেন, ‘আমি ম্যাকঅ্যাডামস। আমাকে ধমকানো বন্ধ করুন। আমি এখনো একটি কথা বলিনি।’ এ অনুষ্ঠানটির ভিডিও পরবর্তীতে ভারতে টুইটে ঝুড় তুলেছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

২০২২: সামাজিক যোগাযোগমাধ্যমে যে ৬ ঘটনা নিয়ে মেতে ছিলেন ভারতীয়রা

আপডেট সময় ০৪:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২