ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা সালমান আগার রান আউট বিতর্কে যা বলছে এমসিসি ঈদযাত্রা নিরাপদ রাখতে নোয়াখালীতে র‍্যাবের কঠোর অবস্থান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার ঈদযাত্রায় সাভারে সড়কে মানুষের ঢল, বেড়েছে গণপরিবহনের চাপ কক্সবাজার সৈকতে বারুণী স্নান ও গঙ্গাপূজায় পুণ্যার্থীর ঢল মতিঝিলে চোর-পুলিশ খেলা, গুলিস্তানে পুলিশের সামনে নতুন নোট বিক্রি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা বরগুনায় ৯ ফুট লম্বা অজগর উদ্ধার, সংরক্ষিত বনে অবমুক্ত

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্তে বিসিবি অনড় থাকায় সুতোয় ঝুলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। সেই ভাগ্যে ঠিক করতেই আজ ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করে আইসিসি।

সেই সভা শেষে সিদ্ধান্ত হয়েছে—বাংলাদেশ ভারতে বিশ্বকাপ না খেললে বিকল্প নেবে আইসিসি। সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তাশঙ্কায় বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে আইসিসি বোর্ডসভায় আজ ভোটাভুটি হয়। তাতে বাংলাদেশের জায়গায় বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার আগে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে বিসিবিকে।

সে জন্যই বিসিবিকে এক দিন সময় দিয়েছে আইসিসি। সূত্রের বরাতে এমনটা জানিয়েছে ক্রিকইনফো। বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড। র‌্যাংকিংয়ের ভিত্তিতে তারাই অন্যদের থেকে এগিয়ে। বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ভোটাভুটি শুরু সভার অধিকাংশ প্রতিনিধিই বিসিবির বিপক্ষে ভোট দেয়।

পাকিস্তান বাদে বাকি সব বোর্ডের প্রতিনিধি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপের মূল মঞ্চে দেখার ভোট দেয়। সভায় ১৫ জন ডিরেক্টর উপস্থিত ছিল। পরে আইসিসি বিসিবিকে জানিয়ে দেয়, আগামী একদিনের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর যদি ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি তাহলেই বিশ্বকাপে দেখা যাবে লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের। অন্যথা, সংক্ষিপ্ত সংস্করণের দশম আসরে দর্শক হতে হবে বাংলাদেশকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাফিক ব্যবস্থাপনায় পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি

আপডেট সময় ০৬:৪৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬