ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চালান নিয়ে অবৈধ টাকার লেনদেনের অভিযোগ জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পার্বতীপুরে ইউএনও’র কাছে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি ম্যাক্সিমস ৫০০ বইয়ের জন্য দেবব্রত মাজিকে স্বর্ণপদক কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ আটক ১ বাউন্ডারি ওয়াল না থাকায় ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ধানের বিল আটকে টাকা দাবির অভিযোগ, ইউএনওর দ্বারস্থ গঙ্গাচড়ার কৃষক

সত্যিই কি রেগে অভিনেতাকে চড় মেরেছিলেন পূজা?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৩২ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা থেকে বলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই পরিচিত নাম পূজা হেগড়ে। ক্যারিয়ারে একের পর এক বড় তারকার সঙ্গে কাজ করলেও বক্স অফিসে সেভাবে উল্লেখযোগ্য সাফল্য এখনো অধরাই রয়ে গেছে তাঁর। এমনই এক সময় তাঁকে ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর এক গুঞ্জন।

শোনা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে নাকি এক প্রভাবশালী সহ-অভিনেতাকে রাগের মাথায় চড় মেরেছিলেন পূজা।

একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে এই দাবি ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক।
ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার শুটিং চলাকালে অনুমতি ছাড়াই এক পুরুষ সহ-অভিনেতা পূজার ভ্যানিটি ভ্যানে প্রবেশ করেন এবং অশোভন আচরণ করেন। পরিস্থিতিতে অস্বস্তি বোধ করে পূজা সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান। এমনকি নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না।

কিছু প্রতিবেদনে আরও দাবি করা হয়, সেই সময় নাকি সহ-অভিনেতাকে চড়ও মারেন অভিনেত্রী। এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। কেউ কেউ পূজার অবস্থানকে সমর্থন করেন, আবার অনেকে অভিযুক্ত সহ-অভিনেতার পরিচয় জানার চেষ্টা শুরু করেন। তবে বিতর্কে ইতি টানেন ইন্ডাস্ট্রির পরিচিত ট্র্যাকার রমেশ বালা।

তিনি স্পষ্ট জানান, পূজা হেগড়েকে ঘিরে ছড়িয়ে পড়া ওই সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভুয়া। তাঁর মতে, এসব দাবির কোনও বাস্তব ভিত্তি নেই। পাশাপাশি যাচাই ছাড়া এ ধরনের তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, তামিল সিনেমা ‘মুগামুড়ি’–র মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন পূজা হেগড়ে। তার আগেই মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করে বলিউডে নজর কাড়েন পূজা। পরে সালমান খানের সঙ্গে ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতেও দেখা যায় তাঁকে।
আগামী দিনে থালাপতি বিজয়ের বিপরীতে ‘জয় নয়াগন’ সিনেমায় পূজা হেগড়েকে দেখা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সত্যিই কি রেগে অভিনেতাকে চড় মেরেছিলেন পূজা?

আপডেট সময় ০২:৫৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬