ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চালান নিয়ে অবৈধ টাকার লেনদেনের অভিযোগ জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পার্বতীপুরে ইউএনও’র কাছে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি ম্যাক্সিমস ৫০০ বইয়ের জন্য দেবব্রত মাজিকে স্বর্ণপদক কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ আটক ১ বাউন্ডারি ওয়াল না থাকায় ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ধানের বিল আটকে টাকা দাবির অভিযোগ, ইউএনওর দ্বারস্থ গঙ্গাচড়ার কৃষক

মারা গেছেন চিত্রনায়ক জাভেদ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৩১ বার পড়া হয়েছে

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ মৃত্যুবরণ করেছেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

বুধবার দুপুরে জয় চৌধুরী বলেন, জাভেদ ভাই অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন।

ক্যান্সারের আক্রান্ত ছিলেন, বার্ধক্যজনিত নানা জটিলতাও ছিল। হাসপাতালেও ভর্তি ছিলেন। তাকে সম্প্রতি বাসাতে আনা হয়েছিল। আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে উত্তরার নিজ বাসভবনে তিনি মারা যান।

১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। এরপর দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন।

এ ছাড়া তিনি ছিলেন একজন নৃত্য পরিচালকও। তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তী সময়ে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে ‘নিশান’ চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত।
জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন।

ব‍্যক্তিজীবনে তিনি ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মারা গেছেন চিত্রনায়ক জাভেদ

আপডেট সময় ০১:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬