ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চালান নিয়ে অবৈধ টাকার লেনদেনের অভিযোগ জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী পার্বতীপুরে ইউএনও’র কাছে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে স্মারকলিপি ম্যাক্সিমস ৫০০ বইয়ের জন্য দেবব্রত মাজিকে স্বর্ণপদক কসবায় ৩৬০ কেজি গাঁজাসহ আটক ১ বাউন্ডারি ওয়াল না থাকায় ঝুঁকিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা  পবিপ্রবিতে চালু হলো হেলথ সায়েন্স অনুষদ পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ধানের বিল আটকে টাকা দাবির অভিযোগ, ইউএনওর দ্বারস্থ গঙ্গাচড়ার কৃষক

বিয়ের কোনো পরিকল্পনা নেই: সুনেরাহ বিনতে কামাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬৩৩ বার পড়া হয়েছে

শোবিজ অঙ্গনের তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিশেষ করে প্রিয় তারকার বিয়ের খবর জানতে মুখিয়ে থাকেন তারা। সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়েতে বেশ উৎফুল্ল মেজাজে দেখা গেছে হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে।

বন্ধুদের বিয়েতে জমিয়ে আনন্দ করলেও নিজের বিয়ের ব্যাপারে আপাতত মুখে কুলুপ এঁটেছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন সুনেরাহ।

কবে বিয়ে করছেন- এমন প্রশ্নের জবাবে কিছুটা হাসিমুখে অভিনেত্রী বলেন, ‘বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?’

বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতির বিষয়ে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে সবারই শুভাকাঙ্ক্ষী। তার ভাষ্যমতে, ‘আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার ভালো লাগে।’

‘আমি সবসময় ইতিবাচকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিবার বা বন্ধুদের যেকোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নিতে পারাটা আমার কাছে আনন্দের।’ বর্তমানে সুনেরাহ নিজের অভিনয় ও ক্যারিয়ার নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।

এখনই সংসারী হওয়ার কোনো ভাবনা তার মনে নেই বললেই চলে। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, সময় হলেই সবাই সব জানতে পারবেন। আপাতত কাজ দিয়েই দর্শকদের হৃদয়ে টিকে থাকতে চান এই গ্ল্যামার কন্যা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিয়ের কোনো পরিকল্পনা নেই: সুনেরাহ বিনতে কামাল

আপডেট সময় ১২:৪৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬