ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘সিকান্দার’ নিয়ে রাশমিকার মন্তব্য ফের ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৫৮ বার পড়া হয়েছে

ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে পরিচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি এই তারকার একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। সেই সাক্ষাৎকারে তারই অভিনীত ‘সিকান্দার’ ছবি নিয়ে মন্তব্য করেন যা নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সিকান্দারে প্রথমবারের মতো বলিউড অভিনেতা সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশমিকা।

সাক্ষাৎকারে রাশমিকা জানান, ছবির চিত্রনাট্য প্রথমবার শোনার সময় যে গল্পটি তাকে শোনানো হয়েছিল, নির্মাণের শেষ পর্যায়ে এসে সেটি অনেকটাই পরিবর্তন করা হয়। তিনি পরিচালক এ. আর. মুরুগাদোসের সঙ্গে তার প্রাথমিক আলোচনার কথা স্মরণ করে বলেন, ছবির শুটিংয়ের শেষ পর্যায়ে গিয়ে আমি বুঝতে পারি প্রথমে শোনানো চিত্রনাট্যের পরে কিছুটা পরিবর্তন করা হয়েছে।

রাশমিকার ভাষায়, ‘আমার মনে আছে, সিকান্দার নিয়ে মুরুগাদোস স্যারের সঙ্গে কথা বলেছিলাম। পরে যা হয়েছে, তা একেবারেই ভিন্ন। যখন আমি চিত্রনাট্যটি শুনেছিলাম, তখন গল্পটা আলাদা ছিল।’ যদিও বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছিলেন ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী।

এ সম্পর্কে তিনি বলেন, চলচ্চিত্র নির্মাণের সময় এ ধরনের পরিবর্তন খুবই স্বাভাবিক। অভিনয়, সম্পাদনা এবং মুক্তির সময়সূচিসহ নানা কারণে প্রায়ই চিত্রনাট্যের পরিবর্তন ও পরিবর্ধন করা হয়। ‘চলচ্চিত্রে এটি হতেই পারে। নির্মাণের সময় অনেক কিছু বদলে যায় এবং এটা খুব সাধারণ একটি বিষয়,’ যোগ করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৩০ মার্চ ‘সিকান্দার’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির মাধ্যমে কয়েক বছর পর হিন্দি সিনেমায় প্রত্যাবর্তন করেন ‘গজিনি’খ্যাত পরিচালক এ. আর. মুরুগাদোস। সিকান্দারের মুখ্য চরিত্রে অভিনয় করেন সালমান খান। তবে সাক্ষাৎকারের এই ক্লিপটি নতুন করে ভাইরাল হওয়ার পর অনলাইনে ছবিটি ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

‘সিকান্দার’ নিয়ে রাশমিকার মন্তব্য ফের ভাইরাল

আপডেট সময় ০৮:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬