ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

স্ত্রীকে ডিভোর্স না দিয়েই কি ফের বিয়ে করলেন অভিনেতা হিরণ?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩৬ বার পড়া হয়েছে

নীরবে, অনেকটা আড়ালেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কলকাতা থেকে দূরে, বেনারসে গিয়ে চার হাত এক হয়েছে বলে দাবি। বিষয়টি সামনে আসে যখন হিরণ নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি শেয়ার করেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, কনে হিসেবে রয়েছেন ২০১৯ সালের মিস ইস্ট ইন্ডিয়া ঋতিকা গিরি।

লাল বেনারসিতে, হাতে শাঁখা-পলা ও সোনার গয়নায় সজ্জিত ঋতিকার সিঁথিতে সিঁদুর পরানোর ছবিও পোস্ট করেছেন হিরণ। নিজে পরেছিলেন হলুদ পাঞ্জাবি।
পরবর্তী একটি ছবিতে রিসেপশনের ঝলকও দেখা যায়— অফ-হোয়াইট সিল্ক শাড়ি ও লাল ব্লাউজে কনে, আর কালো জ্যাকেটে বর। সামনে সাজানো কেক।

তবে এই দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা-র সঙ্গে তাঁর বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা তথ্য প্রকাশ্যে আসেনি। পেশায় ব্যবসায়ী অনিন্দিতা একটি ক্যাফে পরিচালনার পাশাপাশি ডিজাইনার শাড়ি, গয়না ও এথনিক সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত।

কী বোঝালেন হিরণ, তিনি অন্যদের মতো নন?

হিরণের শেয়ার করা বিয়ের ছবির কমেন্ট সেকশনেই এক নারীর মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেয়।

ওই মন্তব্যে দাবি করা হয়, ডিভোর্স না নিয়েই দ্বিতীয়বার বিয়ে করেছেন হিরণ।
মন্তব্যে লেখা, “তুমি এখনও আমার বান্ধবী অনিন্দিতার সঙ্গে বিবাহিত। ডিভোর্স হয়নি। কী করে দ্বিতীয় বিয়ে করতে পারো?”

যদিও এই মন্তব্যের সত্যতা বা অভিযোগের আইনি ভিত্তি সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন— আদৌ কি প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন হিরণ চট্টোপাধ্যায়? এই বিষয়ে অভিনেতা বা তাঁর ঘনিষ্ঠ মহল থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব মিলিয়ে, বিয়ের ছবি প্রকাশের পর যেখানে একদিকে শুভেচ্ছা বার্তা আসছে, অন্যদিকে সেখানে উঠছে গুরুতর প্রশ্নও। হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের বাস্তব সত্য কী, তা জানতে আপাতত তাঁর স্পষ্ট বক্তব্যের অপেক্ষায় রয়েছে টলিউড ও রাজনৈতিক মহল।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

স্ত্রীকে ডিভোর্স না দিয়েই কি ফের বিয়ে করলেন অভিনেতা হিরণ?

আপডেট সময় ০৫:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬