ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩৩ বার পড়া হয়েছে

বয়স যে তাঁর গ্ল্যামার ও আত্মবিশ্বাসে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারেনি, তা ফের একবার প্রমাণ করলেন ৪০ বছর বয়সী অভিনেত্রী সোনম কাপুর। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি পোস্ট করে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভাগ করে নিলেন অনিল-কন্যা।

ছবির ক্যাপশনে সোনম লেখেন, ‘মামাস ডে আউট’। তবে ক্যাপশনের থেকেও বেশি নজর কেড়েছে তাঁর সাহসী ও রাজকীয় ম্যাটারনিটি লুক।

অন্তঃসত্ত্বা মানেই ঢিলেঢালা পোশাক—এই প্রচলিত ধারণা ভেঙে বডি-ফিটেড কালো পোশাকে নিজের বেবিবাম্প গর্বের সঙ্গে তুলে ধরলেন সোনম।
বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের এই লুক ছিল একেবারেই নিখুঁত। পরনে কালো হাই-নেক ক্রপ টপ, তার ওপর লম্বা স্লিভের ডাবল-কলার ব্লেজার। তবে সবচেয়ে বড় চমক ছিল পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্ট, যা স্পষ্ট করে তুলে ধরেছিল তাঁর প্রেগন্যান্সি কার্ভ।

সোনম যেন বার্তা দিলেন—মাতৃত্ব মানেই ফ্যাশন থেকে বিদায় নয়।
গয়না ও অ্যাকসেসরিতেও ছিল আভিজাত্যের ছোঁয়া। গলায় হিরের লকেট দেওয়া হার, আঙুলে স্তূপীকৃত আংটি এবং স্ফীতোদরে একটি ট্রেন্ডি চেইন তাঁর লুককে আরো আলাদা মাত্রা দিয়েছে। হাতে ছিল নামী ব্র্যান্ড ‘হার্মিস’-এর কালো বাকেট ব্যাগ।

মেকআপে শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার ও ন্যুড লিপস্টিক— সব মিলিয়ে পরিমিত অথচ নজরকাড়া। মাঝখানে সিঁথি করা খোলা চুল কাঁধে ছড়িয়ে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে।
২০২২ সালে প্রথম সন্তান বায়ুর জন্ম দিয়েছিলেন সোনম কাপুর। বর্তমানে তাঁর বয়স তিন। তার মধ্যেই পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।

৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই অধ্যায়কে দারুণভাবে উপভোগ করছেন সোনম, যা অনুরাগীদের কাছেও হয়ে উঠছে অনুপ্রেরণার উৎস।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

আবারও মা হচ্ছেন সোনম কাপুর

আপডেট সময় ০৩:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬