ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

মেজাজ হারিয়ে ভক্তের ফোন কেড়ে নিলেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬২৮ বার পড়া হয়েছে

বলিউড বাদশা শাহরুখ খান পরিচিত তার মার্জিত ও ধৈর্যশীল ব্যবহারের জন্য। তবে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মেজাজ হারালেন এই তারকা। এক পুরস্কার বিজয়ীর অপেশাদার আচরণে বিরক্ত হয়ে তার ফোন কেড়ে নিতে বাধ্য হন কিং খান, যা নিয়ে নেটদুনিয়ায় চলছে বেশ আলোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জয় অ্যাওয়ার্ডসের মঞ্চে শাহরুখ খান এক বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিচ্ছিলেন। কিন্তু এমনই এক সংবেদনশীল মুহূর্তে পুরস্কার গ্রহণ না করে ওই ব্যক্তি আচমকাই ফোন বের করে শাহরুখের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।

অনুষ্ঠানের গাম্ভীর্য রক্ষার খাতিরে শাহরুখ তাৎক্ষণিকভাবে ওই ভক্তের হাত থেকে ফোনটি কেড়ে নেন। তবে নেটিজেনদের অনেকেই ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তোলা শাহরুখের এমন কঠোর রূপ দেখে অনেকেই অবাক হয়েছেন।

ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, শাহরুখ মেজাজ হারালেও তার উদ্দেশ্য ছিল অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা করা। ফোন কেড়ে নেওয়ার পর তিনি অত্যন্ত শান্তভাবে ওই দুই ভক্তকে পেশাদার ফটোগ্রাফারদের দিকে তাকাতে বলেন এবং হাসিমুখে তাদের সঙ্গে অফিশিয়াল ছবি তোলেন। অর্থাৎ ভক্তদের ছবি তোলার শখ তিনি ঠিকই পূরণ করেছেন, কিন্তু নিয়ম ভেঙে সেলফি তোলার বিষয়টি তিনি পছন্দ করেননি।

সামাজিক মাধ্যমে শাহরুখ ভক্তরা বলছেন, মঞ্চে পুরস্কার দেওয়ার সময় সেলফি তোলা অত্যন্ত অপেশাদার একটি কাজ। অপেশাদারিত্বের জবাব এমন কঠোর হওয়া স্বাভাবিক বলেও মনে করেন অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

মেজাজ হারিয়ে ভক্তের ফোন কেড়ে নিলেন শাহরুখ

আপডেট সময় ১২:২৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬