সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬০১ বার পড়া হয়েছে

বল হাতে মুগ্ধতা ছড়ানোর পুরস্কারই যেন পেলেন মুস্তাফিজুর রহমান। স্বীকৃত টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে থাকায় উইজডেনের বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজই জায়গা পেয়েছেন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটির একাদশে। অর্থাৎ, সবেধন নীলমণি।

মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে উইজডেন লিখেছে, ২০২৫ সালে কমপক্ষে ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মুস্তাফিজুরের বোলিং গড়ের (১৮.০৩) ধারেকাছেও কেউ নেই। এ বছর কোনো পেসারই তার থেকে মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটে হোল্ডার শুধু তার চেয়ে ভালো ছিলেন। বছরজুড়েই রান আটকিয়েছেন এবং নিয়মিত উইকেট নিয়েছেন।

জাতীয় এবং ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে গেল বছর ৫৯ উইকেট নিয়েছেন ৬.৭৮ ইকোনমিতে।
পেস বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গী নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। সঙ্গে দুজন পেস অলরাউন্ডার স্যাম কারান ও জেসন হোল্ডার। দুই স্পিনার হচ্ছেন সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী।

ওপেনিংয়ে জুটি গড়বেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের দুই শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা (১) ও ফিল সল্ট (২)। মাঝে ব্যাটিং করবেন দেওয়াল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও টিম ডেভিড।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ—

অভিষেক শর্মা, ফিল সল্ট, দেভাল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান, বরুণ চক্রবর্তী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজ

আপডেট সময় ০৭:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬