সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

যতদিন সম্ভব ততদিন সাদিও মানেকে দলে রাখতে চান কোচ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

আফ্রিকান কাপ অব নেশন্সে (আফকন) মরক্কোকে হারিয়ে শিরোপা জয়ের পর সেনেগাল দলে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে সাদিও মানের ভবিষ্যৎ। ঐতিহাসিক এই সাফল্যের পর জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানান মানে। তবে তার অবসরের ভাবনায় একমত নন সেনেগালের কোচ পেপে থিয়াও।

রোববার (১৮ জানুয়ারি) রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে পাপ গেয়ির করা একমাত্র গোলে স্বাগতিক মরক্কোকে ১–০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো আফকন শিরোপা জেতে সেনেগাল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে উদযাপনের সময় মানে জানান, এটিই তার শেষ আফ্রিকান কাপ অব নেশন্স।

২০১২ সালে সেনেগালের জার্সিতে অভিষেক হওয়া সাদিও মানে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলে ৫৩টি গোল করেছেন। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, আসন্ন ফিফা বিশ্বকাপ পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলবেন, এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন।

তবে মানের এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন কোচ পেপে থিয়াও। তার মতে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এককভাবে নেওয়া উচিত নয়। থিয়াও বলেন, দেশ এবং দলের কেউই এই সিদ্ধান্তে একমত নয়।

তিনি আরও জানান, মানে শুধু একজন খেলোয়াড় নন, তিনি সেনেগালের অমূল্য সম্পদ এবং যতদিন সম্ভব তাকে দলে রাখতে চান তারা।

সেনেগালের ফুটবল ইতিহাসে মানে আগেই নিজের নাম স্থায়ী করে ফেলেছেন। ২০২২ সালে দেশের প্রথম আফকন জয়ে বড় ভূমিকা রাখার পর এবারের আসরেও ছিলেন দলের প্রধান ভরসা। ফাইনালে মরক্কোর বিপক্ষে জয়সূচক গোলের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি, আর সেমিফাইনালে মিশরের বিপক্ষে একমাত্র গোলটিও আসে তার পা থেকেই।

মানেকে ছাড়তে অনিচ্ছুক কোচ থিয়াও বলেন, মানে বিশ্বমঞ্চে সেনেগাল ও আফ্রিকার প্রতিনিধিত্ব করেন। তার মতে, মানের বিনয়, শৃঙ্খলা ও দেশের জন্য আত্মনিবেদনের মানসিকতা পুরো দলের জন্য অনুপ্রেরণা। এমনকি প্রয়োজন হলে তাকে ছাড়ার অনুমতিতে সই করতেও তিনি রাজি নন বলে মন্তব্য করেন।

তবে কোচ ও সতীর্থদের আবেগী অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় মানে। বিশ্বকাপের পর তিনি ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দিতে চান। আগামী এপ্রিলে তার বয়স হবে ৩৪ বছর, যা তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন সাদিও মানে। ২০২৬ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে এবং বছরে আনুমানিক ৪ কোটি ৩০ লাখ ডলার আয় করেন তিনি। ভবিষ্যতে চুক্তি নবায়ন করবেন নাকি অন্য কোনো ক্লাবে যাবেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই সেনেগাল তারকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

যতদিন সম্ভব ততদিন সাদিও মানেকে দলে রাখতে চান কোচ

আপডেট সময় ০৪:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬