সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিপিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬০০ বার পড়া হয়েছে

নানা নাটকীয়তা, বর্জন আর অনিশ্চয়তা শেষে অবশেষে পর্দা নামল বিপিএলের দ্বাদশ আসরের গ্রুপ পর্বের। হাড্ডাহাড্ডি লড়াই শেষে নিশ্চিত হয়ে গেছে প্লে-অফের সেরা চার দল। পয়েন্ট টেবিলে রাজত্ব করে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্লে-অফে পা রেখেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে তলানিতে থেকে বিদায় নিয়েছে ঢাকা ক্যাপিটালস ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস। আগামীকাল মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে শিরোপার মূল লড়াই।

গ্রুপ পর্বের ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। অন্যদিকে সমান ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস। নিয়ম অনুযায়ী, টেবিলের শীর্ষ দুই দল লড়বে প্রথম কোয়ালিফায়ারে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনালে ওঠার সরাসরি লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, আর পরাজিত দল সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

লিটন দাসের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স ১০ ম্যাচে ৬ জয় পেলেও রানরেটে পিছিয়ে থাকায় ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। আর ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। ২০ জানুয়ারি দুপুর ১টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও সিলেট। এটি মূলত ‘বাঁচা-মরার’ লড়াই। জয়ী দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, আর পরাজিত দলের বিদায় ঘণ্টা বেজে যাবে সেখানেই।

আসরে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে ঢাকা ক্যাপিটালস। ১০ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থেকে আসর শেষ করেছে তারা। আর প্রথমবারের মতো বিপিএলে অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে বিদায় নিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

বিপিএলের প্লে-অফে কে কার প্রতিপক্ষ

আপডেট সময় ০৩:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬