ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

যে কারণে রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩৩ বার পড়া হয়েছে

টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী এমন রয়েছেন যারা বিভিন্ন দলের রাজনীতিতে যোগ দিয়েছেন বা দিচ্ছেন। এমনই একজন অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী, যিনি ২০১৯ সালে যোগ দিয়েছিলেন রাজনীতিতে।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর লোকসভা নির্বাচনি এলাকা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন। কিন্তু ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি রাজনীতি থেকে পদত্যাগ করেন তিনি।

রাজনীতিতে এত সফলতা থাকা সত্ত্বেও কেন হঠাৎ রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী? অভিনেত্রীর রাজনীতি থেকে সরে আসার পেছনে ছিল কোন কারণ? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অজানা রহস্য জানালেন মিমি।

মিমি বলেন, রাজনীতি থেকে সরে এসে সত্যি এখন অনেকটা রিলিফ লাগে। রাজনীতি মানেই অনেকটা সময় দেওয়া। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এতটা সময় থাকে না যে রাজনীতিতে সময় দিতে পারব। আমাকে আমার বাড়িটাও দেখতে হয়, আমার বাবা মাকেও দেখতে হয়।

মিমি আরও বলেন, অনেকেই হয়তো ভাবেন যে আমি কিছুই করি না অনেকে আছেন কাজ করে দেওয়ার জন্য, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। আমাকে আমার নিজের কাজ নিজেকেই করতে হয়, এমনকি আমার বাবা যখন আমার কাছে এসে থাকেন তখন তাদের ওষুধ থেকে চিকিৎসা সবকিছুই নজর রাখতে হয় আমাকে।

সবশেষে মিমি বলেন, রাজনীতি মানেই আপনাকে সশরীরে অনেক জায়গায় থাকতে হয়। সেখানে অনেকটা সময় চলে যায়। এখন যেমন আমি আমার অভিনয় এবং আনুষঙ্গিক সবকিছুতে অনেক বেশি ফোকাস করতে পারছি। এখন আমার কাছে অনেকটা সময় রয়েছে। জীবনে সময় অনেক কম আর জীবন একটাই, তাই তুমি কি করতে চাও সেটা তোমাকে নিজেকেই বেছে নিতে হবে।

প্রসঙ্গত, আগামী ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। উইন্ডোজ প্রযোজিত প্রথম এই হরর কমেডি সিনেমায় থাকবেন এক ঝাঁক তারকা। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি নিয়ে ভীষণ আশাবাদী দর্শক মহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

যে কারণে রাজনীতি ছাড়তে বাধ্য হয়েছিলেন মিমি

আপডেট সময় ০২:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬