সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

মাঠে বাবরের সঙ্গে কী হয়েছিল, জানালেন স্মিথ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

বিগ ব্যাশ লিগে (বিবিএল) সিডনি সিক্সার্সের হয়ে খেলছেন বাবর আজম। স্টিভেন স্মিথের সঙ্গে দলটির হয়ে ইনিংস ওপেন করেন পাকিস্তানি এই ব্যাটার। ব্যাটিংয়ের সময় মাঠেই স্মিথের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে বাবরকে। দুই ক্রিকেটারের মধ্যে কী কথা হয়েছিল, এবার তা জানিয়েছেন স্মিথ।

আজ ব্রিসবেন হিটের বিপক্ষে সিডনি সিক্সার্সের ম্যাচের আগে ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলছিলেন স্মিথ। তখনই ধারাভাষ্যকার ইশা গুহ তাকে প্রশ্ন করেন, ‘বাবরের সঙ্গে কী নিয়ে সমস্যা হয়েছিল?’

জবাবে স্মিথ জানান, কোনো সমস্যা হয়নি তাদের মাঝে। পুরোটাই গুজব, ‘কোনো সমস্যা হয়নি। একটু আগেই তো আমরা গল্প করছিলাম। আগের দিন বাবরও খুব ভালো ব্যাট করছিল। আমাদের জুটি ভালো হয়েছিল। আমরা সেই সময় গলফ নিয়ে কথা বলছিলাম। এই ম্যাচেও দু’জনে ভালো খেলার চেষ্টা করব।’

স্মিথ কিছু স্বীকার না করলেও সেই ম্যাচে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা যায় দুজনকে। সিডনি থান্ডার্সের বিপক্ষে ১১তম ওভারে রান করতে পারছিলেন না বাবর। কয়েকটি ডট বলও খেলেন। ওভারের শেষ বলে সিঙ্গেলস নিতে চেয়েছিলেন বাবর। তবে ২২ গজে অন্য প্রান্তে থাকা স্মিথ রাজি হননি।

বাবরের মন্থর ব্যাটিংয়ের ওপর আস্থা রাখতে পারেননি তিনি। ১ রান নেওয়ার সহজ সুযোগ থাকলেও বাবরের ডাকে সাড়া দেননি। মাঠেই বিরক্তি প্রকাশ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

মাঠে বাবরের সঙ্গে কী হয়েছিল, জানালেন স্মিথ

আপডেট সময় ০৭:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬