ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা

জাপান সাগরে তিন ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

জাপান সাগরে নতুন করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। চলতি বছর অসংখ্যবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি। বছরটি তারা শেষও করল ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (৩১ ডিসেম্বর) জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় সকাল ৮টার একটু পর। দ্বিতীয়টি ৮টা ১৪ মিনিটে। তৃতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এর এক মিনিট পরই।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্ষেপণাস্ত্রের পথের আশপাশে থাকা বিমান ও জাহাজে সতর্কতা সংকেত পাঠানো হয়। এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনার তথ্য পাওয়া যায়নি।

উত্তর কোরিয়ার প্রতিবেশী দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টির ওপর নজর রাখছে তারা। এদিকে এ বছর প্রায় ৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যার মধ্যে রয়েছে আটটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। দেশটির ইতিহাসে যা এক বছরে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর রেকর্ড। উত্তর কোরিয়া এ বছর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্রদের হুমকির কারণে নিজেদের সামরিক শক্তি আধুনিকরণ করবে।

কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে ড্রোন উড়ায় উ. কোরিয়া। এর রেশ না কাটতেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো কিম জং উনের দেশ। উত্তর কোরিয়ার ড্রোন গুলি করে ভূপাতিত করতে না পারায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী পরবর্তীতে ক্ষমা চায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

জাপান সাগরে তিন ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট সময় ০১:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২